ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 3 August, 2020, 12:59 PM

মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টি

মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টি

সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে মঙ্গলবার (০৪ আগস্ট) থেকে। এদিকে, মধ্যরাতে এক পশলা বৃষ্টির মুখ দেখেছে রাজধানীবাসী। তবে সকাল থেকেই কোন মেঘের দেখা পাওয়া যায়নি। রোদের কড়া তাপে পুড়ছে জনগণ।

এদিকে, সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
 
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বগুড়ায় ৩৬ মিলিমিটার। এছাড়া সৈয়দপুরে ২৯ মিলিমিটার, ঢাকায় ২০ মিলিমিটার ও খুলনায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status