ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
নড়াইলের উন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ মাশরাফীর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 2 August, 2020, 11:42 PM

নড়াইলের উন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ মাশরাফীর

নড়াইলের উন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ মাশরাফীর

নড়াইলের উন্নয়নের জন্য নিজ এলাকার বিভিন্ন পেশার মানুষের সঙ্গে প্রশ্নোত্তরে অংশ নিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়কের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।  

মাশরাফী নামটাই একটা অনুপ্রেরণা। দেড় যুগের লম্বা ক্রিকেট ক্যারিয়ারটাই জীবন বদলে দেয়ার অনন্য এক গল্প। সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এ যুদ্ধেও জিতেছেন। চার দেয়ালে বন্দি জীবনের তিক্ত অভিজ্ঞতায় দমে যাননি। নিজ এলাকায় করোনা আক্রান্তদের খোঁজখবর নিতে ছুটে গেছেন।

ক্রিকেট মাঠের মতো রাজনীতির মাঠেও অনন্য এক মাশরাফী। তার প্রমাণ মিলল আরো এক বার। নড়াইল-২ আসনের সংসদ সদস্য হিসেবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ম্যাশ। প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান গড়ার সংকল্পে জেলার শিল্পকলা একাডেমির মিলনায়তনে সামাজিক দূরত্ব মেনে বিভিন্ন পেশার মানুষের সাথে উন্মুক্ত আলোচনায় বসেন মাশরাফী। নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। সমস্যার কথা শুনেছেন। মূলত নড়াইল জেলার উন্নয়নের জন্য এমন আয়োজন ম্যাশের। যা মুগ্ধ করেছে আয়োজনে অংশ নেয়া বিভিন্ন পেশার মানুষের।

স্থানীয়রাও এমন উদ্যোগকে বেশ ইতিবাচক হিসেবেই দেখছেন।

সংসদ সদস্য নির্বাচিত হবার পর নড়াইল-২ আসনে একের পর এক উন্নয়ন প্রকল্প গ্রহণ করে ব্যাপক প্রশংসা পেয়েছেন মাশরাফী। এবারের এমন সব পেশার মানুষের সাথে প্রশ্নোত্তর পর্বের মূল লক্ষ্য সবার সাথে সমন্বয়ের মাধ্যমে সমৃদ্ধ নড়াইল গড়া।

কৃষিজীবী, মৎসজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, জনপ্রতিনিধি এমন মোট ৪০টি পেশার ১০০ জন কর্মকর্তা এই মতবিনিময় আয়োজনে অংশ নেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status