ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
করোনা সংকটেও স্বর্ণের ওপরই ভরসা রাখছেন ভারতীয়রা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 2 August, 2020, 10:14 PM
সর্বশেষ আপডেট: Sunday, 2 August, 2020, 10:25 PM

করোনা সংকটেও স্বর্ণের ওপরই ভরসা রাখছেন ভারতীয়রা

করোনা সংকটেও স্বর্ণের ওপরই ভরসা রাখছেন ভারতীয়রা

করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বের অনান্য দেশের মতো অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে ভারতেও। আর্থিক সংকটে পড়া অনেক ভারতীয় এই সময়ে তাদের সবচেয়ে পুরোনো সম্পদ- তাদের গচ্ছিত স্বর্ণের কাছেই ফিরে যাচ্ছেন। ভারতীয়দের কাছে সব সময়েই স্বর্ণ হচ্ছে দুর্দিনের শেষ আশ্রয়, শেষ ভরসা। করোনাভাইরাস মহামারির এই দুঃসময়েও সেটাই দেখা যাচ্ছে।

ভারতীয়রা স্বর্ণ পছন্দ করে, একথা বললে কম বলা হবে। বহু শতাব্দী ধরে ভারতীয়রা তাদের বাড়িতে আর মন্দিরে মজুদ করে চলেছে এই মূল্যবান ধাতু।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসেবে ভারতীয়রা তাদের ঘরে যে পরিমাণ স্বর্ণ মজুদ রেখেছে, তার পরিমাণ প্রায় ২৫ হাজার টন। বিশ্বের আর কোন দেশে মানুষের বাড়িতে এত বিপুল স্বর্ণের সঞ্চয় নেই।

বিনিয়োগ হিসেবে স্বর্ণ কেনা ভারতীয় সংস্কৃতিতে বহু পুরোনো রীতি। করোনাভাইরাস মহামারির কালে এই পরীক্ষিত বিনিয়োগ যেন আরো জনপ্রিয়তা পেয়েছে।

কভিড-১৯ মহামারি যখন আঘাত হানলো, তখন ভারতীয় অর্থনীতি এক বিরাট সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। দেশটির অর্থনীতির আকার বিশাল, দুই লাখ ৫০ হাজার কোটি মার্কিন ডলারের বেশি। ভারতীয় অর্থনীতির বিপর্যয়ের মূলে ছিল ব্যাংকিং ব্যবস্থায় সংকট। তারপর এলো মহামারি। এর ফলে ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দিল। তখন অনেক ভারতীয় তাদের সঞ্চিত স্বর্ণের কাছেই ফিরে গেলেন। কেউ এই স্বর্ণ বিক্রি করলেন ব্যবসা টিকিয়ে রাখতে, আবার কেউ স্বর্ণ বন্ধক রেখে ঋণ নিলেন।

কমোডিটি মার্কেট বিশেষজ্ঞ কুনাল শাহ বলছেন, ভারতীয়রা তাদের তহবিল জোগাড় করার জন্য এখন আরো বেশি করে তাদের সঞ্চিত স্বর্ণের ওপর নির্ভর করছে। এর কারণ, এখন ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ পাওয়া কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে বিশ্ববাজারে এখন স্বর্ণের দাম অনেক বেড়ে গেছে। এ কারণেই স্বর্ণ বন্ধক রেখে ঋণ নেয়ার দিকে ঝুঁকছেন অনেকে। কেবল এ বছরেই স্বর্ণের দাম বেড়েছে ২৮ শতাংশ। ভারতীয় মূদ্রায় দশ গ্রাম স্বর্ণের দাম এখন ৫০ হাজার রুপির বেশি।

কৃষকরাও এখন অর্থ ধার করার জন্য স্বর্ণের ওপর নির্ভর করছেন। পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একজন কৃষক হউসিলাল মালভিয়া। নিজে ক্ষেতে চাষ করার জন্য ৫ হাজার ডলার ধার করেছেন স্বর্ণ বন্ধক রেখে। তিনি বলেন, 'আমরা একটা ব্যাংক থেকে টাকা ধার করতে চেয়েছিলাম। কিন্তু তারা অনেক বেশি প্রশ্ন জিজ্ঞেস করছিল। মনে হচ্ছিল তারা টাকা ধার দিতে চায় না। কিন্তু আমাদের স্থানীয় সমবায় ব্যাংক স্বর্ণ বন্ধক রাখার বিনিময়ে ঋণ দিতে তৈরি ছিল।'

স্বর্ণ বন্ধক রেখে নেয়া ঋণে সুদের হারও অনেক কম। এখন সুদের হার শুরু হয় মাত্র ৭ শতাংশ থেকে। তবে ঋণের মেয়াদ এবং পরিশোধের শর্তের ওপর নির্ভর করে তা সর্বোচ্চ ২৯ শতাংশ পর্যন্ত হতে পারে। এর বিপরীতে ব্যক্তিগত ঋণের ওপর সুদের হার ৮ হতে ২৬ শতাংশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status