ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
পোলার্ডের হাতে অধিনায়কত্ব ছেড়ে দিলেন ব্রাভো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 1 August, 2020, 7:27 PM

পোলার্ডের হাতে অধিনায়কত্ব ছেড়ে দিলেন ব্রাভো

পোলার্ডের হাতে অধিনায়কত্ব ছেড়ে দিলেন ব্রাভো

ইনজুরির কারণে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ২০১৯ সালের আসরে একটি ম্যাচও খেলতে পারেননি ত্রিনবাগো নাইট রাইডার্সের অধিনায়ক ডোয়াইন ব্রাভো। তার অবর্তমানে দলকে নেতৃত্ব দিয়েছিলেন আরেক পেস বোলিং অলরাউন্ডার কাইরন পোলার্ড। এবার তার হাতেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন ব্রাভো।

পোলার্ডের নেতৃত্বে সিপিএলের গত আসরে তৃতীয় হয়েছিন ত্রিনবাগো। টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা হেরে যায় পরে চ্যাম্পিয়ন হওয়া বার্বাডোজ ট্রাইডেন্টসের কাছে। সিপিএলে অধিনায়কত্ব করার পরই ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টোয়েন্টির দায়িত্ব পান পোলার্ড।

জাতীয় দলের পাশাপাশি এবার স্থায়ীভাবে ত্রিনবাগোরও অধিনায়কত্ব করবেন পোলার্ড। অথচ ব্রাভোর অধীনে ২০১৭ ও ২০১৮ সালের সিপিএলে পরপর চ্যাম্পিয়ন হয়েছিল ত্রিনবাগো। তবু খুশি মনেই পোলার্ডের হাত অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন ব্রাভো। নেতৃত্ব বাদ দিয়ে স্রেফ খেলোয়াড় হিসেবে দলের জন্য অবদান রাখার ব্যাপারেই ভাবছেন তিনি।

ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর এ খবর জানিয়ে বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ডকে ত্রিনবাগোর অধিনায়ক হিসেবে পেয়ে আমরা অনেক খুশি। চ্যাম্পিয়ন ডিজে ব্রাভো কয়েকবার আমাকে বলেছে (তার বদলে) অন্য কাউকে অধিনায়কত্ব দিতে। সে (ব্রাভো) পোলার্ডের অধীনে খেলতে রাজি। তারা দুজনে খুবই ভালো বন্ধু।’

আগামী ১৮ আগস্ট থেকে শুরু হবে সিপিএলের এবারের আসর। উদ্বোধনী দিনেই পাঁচবারের রানার্সআপ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হবে ত্রিনবাগো। করোনাভাইরাসের কারণে পুরো টুর্নামেন্টটি এবার হবে ত্রিনিদাদ এন্ড টোবাগোতেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status