ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
পিরোজপুরে একই পরিবারের ৩ জনের ঝুলন্ত লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 31 July, 2020, 9:02 PM

পিরোজপুরে একই পরিবারের ৩ জনের ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুরে একই পরিবারের ৩ জনের ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার একই পরিবারের ৩ জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে জেলার মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের ধানীসাফা গ্রামের একটি ঘর থেকে একই পরিবারের স্বামী, স্ত্রী ও শিশু সন্তানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় বলে জানান মঠবাড়িয়া থানার ওসি মাকসুদুজ্জামান ।

নিহতরা হলেন মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের ধানীসাফা গ্রামের মৃত রতন হাওলাদারের পুত্র অটোচালক আয়নাল হক হাওলাদার (৩৫), আয়নাল হক হাওলাদারের স্ত্রী খুকুমনি বেগম (২৫) ও তাদের সন্তান আসফিয়া ইসলাম (৩)।
স্থানীয় সংবাদকর্মীরা জানান, মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের ধানীসাফা গ্রামের অটোচালক আয়নাল হক হাওলাদারের বাড়ির উত্তর পাশের মাটির সিঁধ কেটে দুর্বৃত্তরা ঘরের ভিতরে প্রবেশ করে এবং অটোচালক আয়নাল, তার স্ত্রী খুকুমনি তাদের সন্তান আসফিয়া ইসলামকে হত্যা করে ঘরের আড়ার খুঁটির সাথে ঝুলিয়ে রেখে যায়। প্রাথমিক ভাবে এ ঘটনাকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে স্থানীয়রা।

মঠবাড়িয়া-ভান্ডারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্থফা স্বপন জানান, মঠবাড়িয়া থানার ধানিসাফা এলাকায় হাতবাঁধা ঝুলন্ত মৃতদেহের খবর পেয়ে পুলিশ  গিয়ে লাশগুলো উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গতরাতের যেকোন সময়ে তাদেরকে  বেঁধে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়। তবে ঠিক কি কারনে এ হত্যাকাণ্ড তা এখন পর্যন্ত জানা যায়নি । এ নিয়ে কাজ করছে পুলিশ।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status