ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
টাঙ্গাইলে নৌকা ডুবে মাঝিসহ নিহত ৫
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 31 July, 2020, 7:15 PM

টাঙ্গাইলে নৌকা ডুবে মাঝিসহ নিহত ৫

টাঙ্গাইলে নৌকা ডুবে মাঝিসহ নিহত ৫

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় নৌকা ডুবে পাঁচজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার গিলাবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রুবেল মিয়া এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার গিলাবাড়ী গ্রামের নৌকার মাঝি তাইজ উদ্দিন (৫০), একই এলাকার মিঞ্জু মিয়ার স্ত্রী জমেলা বেগম (৬০) ও তার ছেলে হামিদুর রহমান রনো (৩৫), আতা মিয়ার ছেলের বউ (৩২) এবং সখীপুর উপজেলার কৈয়ামধু গ্রামের হায়দার আলীর ছেলে শাহ আলম (২৫)।

ইউপি সদস্য রুবেল মিয়া বলেন, ‘নৌকাটি দাঁড়িয়াপুর থেকে গিলাবাড়ীতে আসছিল। নৌকাটি গিলাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে বিলের মধ্যে থাকা বিদ্যুতের তারের সঙ্গে নৌকার মাঝির স্পর্শ লাগে। মাঝি বিদ্যুৎস্পৃষ্ট হলে নৌকাটি ডুবে যায়।’
নিখোঁজ যাত্রীদের খোঁজ চলছে। ছবি : আমাদের সময়

তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো কয়জন নিখোঁজ রয়েছে, সেটি বলা যাচ্ছে না।’

বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ম্যান শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে ডুবুরি পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানাতে পারব।’

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status