ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুশান্ত হত্যা: এবার মহেশ ভাটকে তলব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 July, 2020, 8:21 PM

সুশান্ত হত্যা: এবার মহেশ ভাটকে তলব

সুশান্ত হত্যা: এবার মহেশ ভাটকে তলব

বলিউডের সুপার স্টার সুশান্ত রাজপুত হত্যা মামলা নতুন মোড় নিয়েছে। বলিউডে নানা সময়ে বিতর্কে থাকা পরিচালক মহেশ ভাটকে তলব করেছে বান্দ্রা পুলিশ। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনার পর থেকেই বারবার উঠে আসছিল পরিচালক মহেশ ভাটের নাম। অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে সুশান্তের সঙ্গে সম্পর্ক না রাখার পরামর্শ দেয়া থেকে শুরু করে ইচ্ছাকৃতভাবে সুশান্তকে বলিউডে একঘরে করে দেয়ার মতো অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এদিকে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, অভিনেতা সুশান্তের প্রেমিকা রিয়া ও মহেশ ভাটের সম্পর্ক নিয়েও বিতর্ক ছড়িয়েছে। সুশান্ত ফ্যানেরাও মহেশের ওপর ক্ষেপে আছেন। মহেশের ওপর নেটাগরিকদের রাগের শিকার হতে হয়েছে মেয়ে আলিয়াকেও। ট্রোল হয়েছেন তিনিও।

অনিল দেশমুখ সংবাদ সংস্থা এএনআইকে রোববার জানান, দু’এক দিনের মধ্যেই তলব করা হবে মহেশ ভাটকে। তিনি আরও জানান, সুশান্ত কাণ্ডে ইতোমধ্যেই ডাকা হয়েছে কর্ণ জোহরের ম্যানেজারকে। প্রয়োজনে ডাকা হতে পারে কর্ণকেও।

সুশান্তর মৃত্যুতে এ পর্যন্ত মোট ৩৯ জনের জবানবন্দি নিয়েছে মুম্বাই পুলিশ। এদের মধ্যে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী ছাড়াও রয়েছেন পরিচালক আদিত্য চোপড়া, সঞ্জয় লীলা বনশালি, চিত্র সমালোচক রাজীব মসন্দের মতো ব্যক্তিত্বরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status