ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতে একদিনে আক্রান্ত ৪৮ হাজারের বেশি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 July, 2020, 1:55 PM

ভারতে একদিনে আক্রান্ত ৪৮ হাজারের বেশি

ভারতে একদিনে আক্রান্ত ৪৮ হাজারের বেশি

ভারতে উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।

রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, করোনাভাইরাসে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৪৮ হাজার ৬৬১ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৮৭ হাজার ৪৮১ জন। । একইদিনে মৃত্যু হয়েছে ৭০৫ জনের। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ১১৯ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মৃত্যুর নিরিখে স্পেন ও ফ্রান্সকে আগেই টপকে গিয়েছে ভারত। এখন সামনেই রয়েছে ইতালি। আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় অবস্থানে ব্রাজিল ও এরপরেই ভারতের অবস্থান।

দেশটিতে আক্রান্তের হিসেবে রাজ্যগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এখন পযর্ন্ত করোনা আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬৬ হাজার ৩৬৮ জন । মৃত্যু হয়েছে ১৩ হাজার ৩৮৯ জন। মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮০৬ জনের। এর পরে রয়েছে তামিলনাডু। সেখানে মৃতের সংখ্যা হয়েছে ৩ হাজার ৪০৯। গুজরাতেও ২ হাজার ৩০০ জন প্রাণ হারিয়েছেন এ ভাইরাসের কারণে।

এদিকে আক্রান্তের সংখ্যা দ্রুত হারে বাড়লেও, ভারতে করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটাও বেশ স্বস্তির বলে মনে করছেন দেশটির কর্তৃপক্ষ। দেশটিতে এখনো পর্যন্ত সুস্থ হয়েছেন সাড়ে আট লাখেরও বেশি মানুষ। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ লাখ ৬৭ হাজার ৮৮২ জন রোগী।

সূত্র: এই সময়

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status