ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
পরকীয়া সন্দেহে ন্যাড়া করে দেওয়া হলো মাথা!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 26 July, 2020, 11:39 AM

পরকীয়া সন্দেহে ন্যাড়া করে দেওয়া হলো মাথা!

পরকীয়া সন্দেহে ন্যাড়া করে দেওয়া হলো মাথা!

ভারতের দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের পাথরপ্রতিমার মধুসূদনপুরে পরকীয়া সন্দেহে এক নারী ও এক পুরুষকে মারধর করেছে গ্রামের মানুষ। শুক্রবার এই ঘটনাটি ঘটেছে। অই দুজনের মাথা নেড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে এলাকার বাসীর বিরুদ্ধে।এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়।

গ্রামবাসীদের অভিযোগ, ৩৫ বছরের অই ব্যক্তির সঙ্গে ৪৫ বছরের এক মহিলার দীর্ঘদিন ধরে মেলামেশা ছিলো।দুজনেরই ছেলে মেয়ে রয়েছে। তা সত্ত্বেও দুজনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। পরিবারের লোকজন ও এলাকার মানুষ কোনভাবেই এই অবৈধ সম্পর্কের বিষয়টি মেনে নিতে পারছেন না।

 শুক্রবার দুপুরে অই মহিলার বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগ নিয়ে অই ব্যক্তি বাড়িতে আসে। স্থানীয় বাসিন্দারা দুজনকে হাতেনাতে ধরে ফেলেন। পরে প্রচণ্ড মারধর করেন। মাথা নেড়া করে দেওয়া হয় দুজনের।           

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় পুলিশ। তবে এই ঘটনায় এখনও কাউকেই গ্রেপ্তার করা হয়নি। জেলা পুুলিশ কতৃপক্ষ বলছে এরই মধ্যে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status