ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুস্থ হয়ে ফিরলেন আল্লামা শফী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 26 July, 2020, 10:00 AM

সুস্থ হয়ে ফিরলেন আল্লামা শফী

সুস্থ হয়ে ফিরলেন আল্লামা শফী

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী সুস্থ হয়ে কর্মস্থল হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম (বড় মাদরাসা) মাদরাসায় ফিরেছেন। গতকাল শনিবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউ থেকে তিনি ছাড়পত্র পান। এরপর হাসপাতাল থেকে হাটহাজারী বড় মাদরাসায় ফিরেছেন। চার দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জানতে চাইলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের আইসিইউ সহযোগী অধ্যাপক ডা. হারুন অর রশিদ গতকাল বলেন, শারীরিক অস্থিরতা নিয়ে গত মঙ্গলবার দুুপুরে আল্লামা শাহ আহমদ শফী হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। এরপর মেডিক্যাল বোর্ড গঠন করে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তবে কোনো সমস্যা পাওয়া যায়নি। সুস্থ হলে আজ দুপুরে (গতকাল) তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, আল্লামা শফী আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার করোনার নমুনা পরীক্ষা করা হয়। তবে পরীক্ষার ফল গতকাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status