ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাড়ির ওপর ভেঙে পড়ল বিমান, নিহত ৩
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 July, 2020, 9:38 AM

বাড়ির ওপর ভেঙে পড়ল বিমান, নিহত ৩

বাড়ির ওপর ভেঙে পড়ল বিমান, নিহত ৩

জার্মানিতে একটি বাড়ির ওপর একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছে। জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়েসেলে ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

ওই দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আহত এক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেশ কিছু ছবিতে দেখা গেছে, যে বাড়িটির ওপর বিমানটি ভেঙে পড়েছে তার ছাদ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানিয়েছে, ছোট ওই বিমানটি মার্ল এলাকা থেকে যাত্রা করেছিল।

পুলিশ প্রধান পিটার জানিয়েছেন, জরুরি সেবার জন্য ফোনকল আসার পর উদ্ধারকাজে যান উদ্ধারকর্মীরা। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরা সবাই প্রাপ্ত বয়স্ক।

ওই বিমানে একটি শিশুও ছিল। দুর্ঘটনায় সে কিছুটা আহত হয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমানটিতে বিস্ফোরণ ঘটে এবং এটি বিধ্বস্ত হয়।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status