ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
‘মোটা হওয়ায় দৌড়ে পালাতে পারেনি প্রতারক সাহেদ’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 10:44 AM

‘মোটা হওয়ায় দৌড়ে পালাতে পারেনি প্রতারক সাহেদ’

‘মোটা হওয়ায় দৌড়ে পালাতে পারেনি প্রতারক সাহেদ’

ক্ষণে ক্ষণে অবস্থান পরিবর্তন করছিলেন ধুরন্ধর সাহেদ। পরিকল্পনা মতো নৌকায় করে নদী পার হয়ে ভারত চলে যাচ্ছিলেন। তখনই ঘটনাস্থালে উপস্থিত হয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর বিশেষ টিম। র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে নৌকার মাঝি সাঁতরে পালিয়ে যান। কিন্তু মোটা হওয়ায় আর দৌড়ে কিংবা সাঁতরে পালাতে পারেননি প্রতারক সাহেদ।

র‌্যাবের সাতক্ষীরার কোম্পানি কমান্ডার (সিপিসি-১) বজলুর রশীদ এমনটাই জানান।

আটকের পর দেখা গেছে, সাহেদের গায়ের বিভিন্ন জায়গায় লেগে ছিল কাদা। কোমরে বাঁধা ছিল পিস্তল। এমনকি পরনে ছিল জিন্সের প্যান্ট ও নীল শার্টের ওপর কালো রঙের বোরকা।

বুধবার ভোর ৫টার দিকে সাতক্ষীরার সীমান্তের দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে নৌকায় পালিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে সকাল ৮টায় সাতক্ষীরা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। সকাল ৯টায় সাহেদকে বহনকারী হেলিকপ্টারটি রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরে অবতরণ করে।
সম্পাদনা: খা/সু

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status