ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপ তদন্তে কাল সাঙ্গাকারাকে তলব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 July, 2020, 6:22 PM

বিশ্বকাপ তদন্তে কাল সাঙ্গাকারাকে তলব

বিশ্বকাপ তদন্তে কাল সাঙ্গাকারাকে তলব

২০১১ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দিয়েছে শ্রীলংকা’- সম্প্রতি দেশটির সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা অথুলগামাগে এমন অভিযোগ আনেন। তার এমন মন্তব্যের পর ২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে তদন্তে নেমেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড ও সেদেশের সরকার। সে সময়কার শ্রীলংকান অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে তলব করেছে শ্রীলংকা পুলিশের ইন্ডিপেনডেন্ট স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট।

বুধবার লঙ্কান ভিত্তিক ইংরেজি গণমাধ্যম ডেইলি মিরর দেশটির ক্রীড়া সংক্রান্ত দুর্নীতি দমন ইউনিটের সুপারিন্টেন্ড জগত ফোনসেকার বরাতে খবরটি নিশ্চিত করেছে ।

এসএসপি ফোনসেকা জানিয়েছেন, আগামীকাল সকাল ৯টায় ইউনিটে আসতে বলা হয়েছে সাঙ্গাকারাকে।

এ দিনে তদন্তের জন্য ডাকা হয়েছিল ওপেনার উপুল থারাঙ্গাকে। সবমিলিয়ে তাকে দু’ঘণ্টা ধরে জেরা করে কলম্বো পুলিশ।

এত লম্বা সময় ধরে পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে উপুল থারাঙ্গা বেরিয়ে এলে তাকে সাংবাদিকরা ঘিরে ধরেন। বাঁহাতি এই ওপেনার বেশি ব্যাখ্যায় যাননি। শুধু বলেছেন, বর্তমান তদন্ত প্রসঙ্গে পুলিশ আমাকে বেশ কয়েকটি প্রশ্ন করেছিল। আমি সেই বিষয়ে বক্তব্য দিয়েছি।
ঐ ফাইনালে ২০ বলে ২ রান করেছিলেন থারাঙ্গা।

এর আগে তদন্তের স্বার্থে শ্রীলংকার সাবেক অধিনায়ক ও সেই সময়ের প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভাকে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে শ্রীলংকার পুলিশের ইন্ডিপেনডেন্ট স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট। পুলিশের জিজ্ঞাসাবাদে ঐসময়ের ওপেনার উপুল থারাঙ্গার নাম বলেছেন ডি সিলভা।

সংবাদ মাধ্যমে এ কথা জানিয়েছেন শ্রীলংকার নবগঠিত ক্রীড়া সম্পর্কিত এন্টি করাপশন ইউনিটের সুপারিটেন্ডেন্ট জগৎ ফনসেকা। তিনি বলেন, ‘আমরা ম্যাচ পাতানো অভিযোগের তদন্ত শুরু করেছি। ডি সিলভার দেয়া জবানবন্দী থেকে আমরা থারাঙ্গার ব্যাপারে কিছু তথ্য পেয়েছি।

ফনসেকা আরো বলেন, ‘এ তদন্তের কাজে আমরা কিছু ইন্টেলিজেন্স রিপোর্ট সংগ্রহ করছি। পাশাপাশি কিছু আন্তর্জাতিক সূত্র ধরে কাজ করবো। বিশ্বকাপ ফাইনাল নিয়ে প্রশ্ন উঠেছে, তাই এ বিষয়ে ছাড় দেয়ার কোন সুযোগ নেই’।

দীর্ঘক্ষণ তদন্ত ইউনিটের সঙ্গে আলোচনার পর, বের হয়ে সংবাদমাধ্যমকে কোন কিছু বলেননি ডি সিলভা।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status