ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুশান্তের মৃত্যুর আগেই, উইকিপিডিয়ায় আত্মহত্যার আপডেট নতুন জল্পনা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 July, 2020, 6:04 PM

সুশান্তের মৃত্যুর আগেই, উইকিপিডিয়ায় আত্মহত্যার আপডেট নতুন জল্পনা!

সুশান্তের মৃত্যুর আগেই, উইকিপিডিয়ায় আত্মহত্যার আপডেট নতুন জল্পনা!

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়েছে গত ১৪ জুন। যে সময়ে তার মৃত্যুর কথা হয়েছে, তার আগেই সুশান্তের উইকিপিডিয়াতে আত্মহত্যার বিষয়টি কীভাবে আপডেট হয়ে গিয়েছিল? প্রশ্ন তুলছেন সুশান্তের ভক্তরা। সুশান্তের এক ভক্তের দেওয়া স্ক্রিনশট অনুযায়ী, অভিনেতার উইকিপিডিয়াতে তার মৃত্যু ও কারণ আডপেট হয় ১৪ জুন, সকাল ৯টা ৮ মিনিটে। অথচ, জানানো হয় সুশান্তের মৃত্যু হয়েছে ১০.৩০ মিনিটে।

সুশান্ত সিং রাজপুতের ভক্তদের প্রশ্ন, এর অর্থ সুশান্তের মৃত্যুর কথা তবে কেউ আগে থেকেই জানতো? আরও এক ব্যক্তির দাবি, সুশান্তের উইকিপিডিয়াতে মৃত্যুর কথা আপডেট হয় ৮.৫৯ মিনিটে। আরও একজন লিখছেন, সুশান্তের উইকিপিডিয়া আপডেটের আইপি অ্যাড্রেস ব্লক করে দেওয়া হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য CBI তদন্তের আবেদন জানিয়েছেন সুশান্ত সিং রাজপুতের ভক্তরা। কেউ আবার বিষয়টি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন।
তবে উইকিপিডিয়ার সময় রেকর্ড করা হয় UTC ( Coordinated Universal Time) অনুযায়ী। UTC’র সময়, ভারতীয় সময় থেকে ৫ ঘণ্টা ৩০ মিনিট পিছনে। উইকিপিডিয়াতে সম্পাদনার অংশে যিনি সম্পদনা করছেন, তার আইপি আড্রেস, যখন সম্পদনার কাজ করছেন, সেই সমস্ত কিছুর তথ্য রেকর্ড থাকে। তাই UTC অনুযায়ী যদি কেউ ৮.৫৯-এ সম্পাদনা করে থাকেন। সেটি ভারতীয় সময় অনুযায়ী দাঁড়াচ্ছে ২টা ২৯ মিনিট। তবে এই তথ্য ও টাইমের সত্যতার ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

সুশান্তের বাড়ির পরিচারিকা জানিয়েছিলেন, গত ১৪ জুন সাড়ে ৯টা নাগাদ সুশান্ত ঘরের বাইরে বের হয়েছিলেন। ১০ নাগাদ জুস নিয়ে নিজেকে ঘরে বন্দি করে ফেলেন। তার মৃত্যু হয়েছিল ১০.৩০ নাগাদ। সূত্র : জি নিউজ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status