ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
স্ত্রী’কে বের করে দিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে লাগাতার ধর্ষণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2020, 10:17 PM

স্ত্রী’কে বের করে দিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে লাগাতার ধর্ষণ

স্ত্রী’কে বের করে দিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে লাগাতার ধর্ষণ

অষ্টম শ্রেণির ছাত্রীকে লাগাতার ধর্ষণের অভিযোগ৷ ধর্ষণের ছবি তুলে সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দিনের পর দিন যৌন নির্যাতনের অভিযোগ উঠল বনগাঁ থানার জয়পুর এলাকার এক বাসিন্দার বিরুদ্ধে৷ ছাত্রীকে লাগাতার ধর্ষণের অভিযোগে অভিজিৎ রায় নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির পাশেই এক বাড়িতে টিভি দেখতে যেত অষ্টম শ্রেণির এক ছাত্রী৷ সেই সময় অভিযুক্ত অভিজিৎ রায় নিজে বিবাহিত স্ত্রীকে নানা অছিলায় বাড়ির বাইরে কাজে পাঠিয়ে ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ৷ এমনকী ধর্ষণের ছবি ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হত৷ দিনের পর দিন যৌন অত্যাচার সহ্য করতে না পেরে ওই ছাত্রী তার মাকে সব খুলে বলে৷ রাতেই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করে৷ রবিবার রাতেই অভিযুক্তর বাড়ি থেকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ৷ দিল্লির নির্ভয়াকাণ্ডে চারজনের ফাঁসির আদেশ জারি হওয়ার খবর যখন গোটা দেশজুড়ে তোলপাড় ফেলে দিয়েছে, ঠিক তখনই সীমান্ত শহর বনগাঁয় ছাত্রী ধর্ষণের অভিযোগ৷ অভিযুক্তকে আদালতে তুলেছে পুলিশ৷ গোটা ঘটনার তদন্ত করে দেখছে বনগাঁ থানার পুলিশ৷

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status