ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
করোনাকে পাত্তাই দিচ্ছেন না ট্রাম্প!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2020, 4:39 PM

করোনাকে পাত্তাই দিচ্ছেন না ট্রাম্প!

করোনাকে পাত্তাই দিচ্ছেন না ট্রাম্প!

কোভিড-১৯ মহামারীতে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারেকাছেও নেই কোনো দেশ। রোজ হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। করোনা মোকাবেলায় ও ব্যবস্থাপনায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতা শুরু থেকেই সমালোচিত হয়ে আসছে। এসব সমালোচনার ধার ধারছেন না ট্রাম্প। তার আচরণ ও কার্যকলাপ দেখে মনে হচ্ছে ট্রাম্প করোনাভাইরাসকে পাত্তাই দিচ্ছেন না!

বৈশ্বিক মহামারীর মধ্যেই ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন স্থানে জনসমাবেশ করছেন। সামাজিক দূরত্ব একেবারেই মানছেন না তিনি। বরং সংক্রমণ রুখতে যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে, সেখানে প্রচারসভায় ভিড় বাড়াতে গাদাগাদি করে লোক বসানো হচ্ছে। ট্রাম্পের নির্বাচনী প্রচারের দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

রোববার মার্কিন প্রভাবশালী দৈনিক দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ২০ জুন ওকলাহোমার টালসায় ব্যাংক অব ওকলাহোমা সেন্টারে অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সভায় সামাজিক দূরত্বের কোনো বালাই ছিল না। সামাজিক দূরত্ব বজায় রাখতে ১৯ হাজার আসনের ওই স্টেডিয়ামে একটি করে আসন ছেড়ে দিয়ে তার সমর্থকদের বসানোর নির্দেশ দেয়া হয়। আর তার জন্য মাঝখানের ওই চেয়ারগুলোতে লাগিয়ে দেয়া হয় ‘অনুগ্রহ করে এই আসনে বসবেন না’ স্টিকার। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারের দায়িত্বে থাকা সংস্থা স্টিকারগুলো তুলে ফেলে বলে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে।

এমতাবস্থায় ট্রাম্পের বিরুদ্ধে করোনা পরিস্থিতিকে অবহেলা করার অভিযোগ উঠেছে। তিনি শুরু থেকেই করোনাকে গুরুত্ব না দেয়ার পক্ষে ছিলেন। তিনি এই মহামারীকে সাধারণ ফ্লুর সঙ্গে তুলনা করেছিলেন।

সেই খেসারতই দিতে হলো আমেরিকানদের। ওয়ার্ল্ডওমিটারসের তথ্য বলছে– সোমবার বিকাল ৩টা ৫২ মিনিট পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছেন ১ লাখ ২৪ হাজার ৪৩৭ জন। আর আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৩৭ হাজার ৭৭ জন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status