ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
সোশ্যাল মিডিয়া থেকে সরে গেলেন সুশান্তের বোন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 21 June, 2020, 11:54 AM

সোশ্যাল মিডিয়া থেকে সরে গেলেন সুশান্তের বোন

সোশ্যাল মিডিয়া থেকে সরে গেলেন সুশান্তের বোন

সোশ্যাল মিডিয়া থেকে নিজের প্রোফাইল ডিলিট করে দিলেন সুশান্ত সিং রাজপুতের বড়বোন? ভাইয়ের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় নানান কিছু শেয়ার করছিলেন সুশান্তের আমেরিকা নিবাসী বড়বোন শ্বেতা সিং কৃতি। তবে এই মুহূর্তে শ্বেতার ফেসবুক ও ইনস্টাগ্রামের কোনও প্রোফাইল দেখা যাচ্ছে না।

সুশান্তের বড়বোন শ্বেতা তাঁর শেষ পোস্টে আদরের ভাই সুশান্তের উদ্দেশ্যে লিখেছিলেন, ''মেরা বাবু, মেরা বাচ্চা আর শারীরিকভাবে আমাদের সাথে নেই, তবে এটা ঠিক আছে। আমি জানি তুমি অনেক কষ্টের মধ্যে ছিলে। তবে আমি এও জানি তুমি সাহসের সঙ্গে সবকিছুর সঙ্গে যুদ্ধ করেছ। দুঃখিত আমার সোনা তোমাকে যে সমস্ত বেদনার মধ্যে কাটাতে হয়েছিল তার জন্য দুঃখিত । আমি যদি তোমার সমস্ত কষ্ট নিয়ে আমার সমস্ত সুখ তোমাকে দিতে পারতাম"।

শ্বেতা আরও লিখেছিলেন, ''তোমার দুটো চোখ বিশ্বকে শিখিয়েছিল কীভাবে স্বপ্ন দেখতে হয়। তোমার নিস্পাপ হাসিতে, তোমার হৃদয়ের সততা প্রকাশ পেত। তুমি সবসময় ভালোবাসা পাবে। তুমি যেখানেই থাকো ভালো থাকো। তুমি শুধু এটাই জানবে, তোমাকে সবাই নিঃশর্তভাবে ভালোবাসবে।''   

তবে এই মুহূর্তে শ্বেতা সিং কৃতির এই পোস্ট ও ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল কিছুই দেখা যাচ্ছে না। তবে তিনি তাঁর প্রোফাইল ডিলিট করেছেন, নাকি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন সেটা স্পষ্ট নয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status