ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩ শিশুকে যৌন নির্যাতন, তান্ত্রিক গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 20 June, 2020, 9:20 PM

৩ শিশুকে যৌন নির্যাতন, তান্ত্রিক গ্রেপ্তার

৩ শিশুকে যৌন নির্যাতন, তান্ত্রিক গ্রেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জে তন্ত্রমন্ত্র শেখানোর নামে পালাক্রমে তিন শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক ভণ্ড তান্ত্রিক ও কবিরাজের বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতিত শিশুদের একজনের বাবা তান্ত্রিকের নামে মামলা করেন। মামলার প্রেক্ষিতে শুক্রবার (১৯ জুন) গভীর রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

মামলার বিবরণ সূত্রের বরাত দিয়ে ওসি আবদুল্লাহিল জামান জানান, সুন্দরগঞ্জের ধর্মপুরের বাসিন্দা তান্ত্রিক ফারুক হোসেন দীর্ঘদিন ধরে ক্যান্সার, বিকলাঙ্গ, পক্ষাঘাত, জ্বীন-ভূতের আছর থেকে মুক্তি দেওয়ার কথা বলে তন্ত্রমন্ত্র ও ঝাড়ফুঁকের কবিরাজি ব্যবসা করে আসছিলেন। নিজ বাড়িতেই তার আখড়া। অতিরিক্ত টাকা পেলে বিভিন্ন স্থানে গিয়ে কাজ করেন। তার কথা অনুযায়ী জ্বীন-ভূত ছাড়াতে গেলে মেয়ে শিশুদের দরকার হয়।


সম্প্রতি তান্ত্রিক ফারুক কঞ্চিবাড়ি ইউনিয়নের পক্ষাঘাতগ্রস্ত রোগী আতাউর রহমাকে সুস্থ করে তুলতে মোটা অংকের টাকার চুক্তি নেন। সেই চুক্তি অনুযায়ী কবিরাজ ফারুক কৌশলে ওই গ্রামের যথাক্রমে ১০, ১১ ও ১৩ বছর বয়সী তিন কন্যা শিশুকে তন্ত্রমন্ত্র শেখানোর কথা বলে ওই বাড়িতে ডেকে নিয়ে যান। গভীর রাত পর্যন্ত রোগ ভালো করার নামে তন্ত্রমন্ত্র ও ঝাড়ফুঁক করতেন।

গত ১৭ জুন সে প্রথমে ১৩ বছরের শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়। এভাবে ১৯ জুন পর্যন্ত তিন শিশুর ওপরেই নিজের বিকৃত লালসা চরিতার্থ করেন ফারুক। শিশুদেরকে তিনি বলতেন, ‘জ্বীন তোদের পছন্দ করেছে। যা হয়েছে তা কাউকে বলা যাবে না। ঘটনা ফাঁস করলে মুখ দিয়ে রক্ত উঠে মারা যাবি।’

এ ঘটনায় শুক্রবার রাতে ১০ বছরের শিশুটি অসুস্থ হয়ে পড়ে। এরপর শিশুটির বাবা-মাকে ডেকে আনা হয়। বাবা-মাকে কাছে পেয়ে শিশুটি তার ওপরে নির্যাতনের কথা ফাঁস করে দেয়। এরপর তান্ত্রিকের সব কর্মকাণ্ড ফাঁস হয়ে যা। অবস্থা বেগতিক দেখে তান্ত্রিক পালিয়ে যায়।

এ ঘটনায় ওই শিশুর বাবা শুক্রবার বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। শুক্রবার গভীর রাতে সুন্দরগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে তান্ত্রিক ফারুক হোসেনকে গ্রেপ্তার করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহিল জামান বলেন, ‘ভণ্ড কবিরাজ ফারুককে শনিবার দুপুরে গাইবান্ধা আদালতে নেওয়া হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেন। বিকেলে তাকে জেলে পাঠানো হয়।’

শিশুদের সবাই এখন সুস্থ আছে। তারা নিজ নিজ বাড়িতে অবস্থান করছে বলে জানান ওসি আবদুল্লাহিল জামান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status