বরিশালের হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপুর ছোট ভাই মেহেদী হাছানকে (সাহেব) ইয়াবাসহ গ্রেফতার করে বরিশাল র্যাব-৮।
শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের জাহাঙ্গীর মোল্লার ঘর থেকে মেহেদী হাছান সাহেবকে আটক করা হয়। পরে গভীর রাতে র্যাবের সদস্যরা হিজলা থানায় মেহেদী হাছানকে সোপর্দ করে।
মেহেদী হাছান সাহেব দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসা করে আসছে। এর পূর্বেও বিপুল পরিমাণ ইয়াবাসহ তাকে আটক করা হয়। সে সময় প্রায় ৪ মাস জেল খেটে বেরিয়ে আবারও শুরু করে মাদক ব্যবসা। মেহেদী হাছান সাহেব-এর নামে হিজলা থানায় চাঁদাবাজি, হত্যা, মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, গভীর রাতে র্যাবের সদস্যরা মেহেদি হাছানকে ২২০ পিচ ইয়াবাসহ সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।