ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
চীনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে মস্কো যাচ্ছেন রাজনাথ সিং
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 4:52 PM

চীনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে মস্কো যাচ্ছেন রাজনাথ সিং

চীনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে মস্কো যাচ্ছেন রাজনাথ সিং

লাদাখে সংঘর্ষের পরে ভারত ও চীনের মধ্যে সম্পর্কে গুরুতর অবনতি ঘটেছে। ক্রমশ যুদ্ধ পরিস্থিতির দিকে ধাবমান হচ্ছে প্রতিবেশী পারমাণবিক শক্তিধর দেশ দুটি। ১৫ জুন মধ্যরাতে চীনা সেনাদের হামলায় অন্তত ২০ ভারতীয় সেনা নিহতের ঘটনায় সীমন্তে চরম উত্তেজনা তৈরি হয়েছে। যেভাবে টেনশন বাড়ছে তাতে অনেকেই অশনি সঙ্কেত দেখতে শুরু করেছেন। এমন উত্তেজক পরিস্থিতির মধ্যেই রাশিয়া সফরে যাচ্ছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

আগামীকাল, অর্থাৎ সোমবার মস্কোর উদ্দেশে রওনা দেবেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের আনন্দে প্রতিবছর ২৪ জুন  'ভিক্টরি ডে প্যারেড' হয় সেখানে। মূলত ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করতেই যাচ্ছেন রাজনাথ সিং। তাৎপর্যপূর্ণভাবে সেখানে আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকবেন চীনের প্রতিরক্ষামন্ত্রীও। তবে চীনা নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন না ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী।

রাজনাথ সিং মস্কোয় শীর্ষস্থানীয় রাশিয়ান নেতাদের এবং অন্যান্য দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। কিন্তু তিনি চীনা নেতাদের সঙ্গে কোনো সাক্ষাৎ করবেন না। রাজনাথ সিংয়ের সঙ্গে প্রতিরক্ষা সচিব অজয় ​​কুমার এবং প্রতিটি সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা থাকবেন।

সেনা সূত্রে খবর, মস্কোর রেড স্কোয়ারে অনুষ্ঠিতব্য 'ভিক্টরি ডে প্যারেড' তে একজন কর্নেল পদমর্যাদার অফিসারের নেতৃত্বে অংশগ্রহণ করবে ভারতের তিন বাহিনীর একটি যৌথ দল। এছাড়া, রেড স্কোয়ারে একজন মেজরের নেতৃত্বে প্যারেডে অংশ নেবেন শিখ লাইট ইনফ্যান্টরি রেজিমেন্টের  জওয়ানরা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ‘ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি’র হয়ে নাৎসি বাহিনীর  বিরুদ্ধে লড়াই করেছে শিখ লাইট ইনফ্যান্টরি রেজিমেন্ট। যুদ্ধক্ষেত্রে সাহসিকতার জন্য বহু পুরস্কারও রয়েছে এই রেজিমেন্টের ঝুলিতে। সব মিলিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ দিয়েছিলেন প্রায় ৮৭ হাজার ভারতীয় সৈনিক।

জুনের ১৭ তারিখ মস্কোয় দেওয়া এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া ঝাখারোভা জানিয়েছিলেন, রুশ সামরিক বাহিনীর সঙ্গে ভারত ও চীনের সৈন্য দলও রেড স্কোয়ারে মার্চ করবে। তাৎপর্যপূর্ণভাবে, মস্কোয় ভারত ও চিন দু’দেশের প্রতিরক্ষামন্ত্রী উপস্থিত থাকবেন। লাদাখ নিয়ে রক্তাক্ত সংঘর্ষের আবহে রাশিয়ার নেতৃত্বে মস্কোয় পর্দার আড়ালে দু’জনের বৈঠক হবে কি না, তা অবশ্য স্পষ্ট নয়। সূত্র- সংবাদ প্রতিদিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status