ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মার্কিন জঙ্গিবিমান ছিটকে পড়ল ইরাকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 June, 2020, 5:33 PM

মার্কিন জঙ্গিবিমান ছিটকে পড়ল ইরাকে

মার্কিন জঙ্গিবিমান ছিটকে পড়ল ইরাকে

ইরাকে একটি মার্কিন সামরিক বিমান দুর্ঘটনার কবলে পড়েছে।রাজধানী বাগদাদের অদূরে আল-তাজি বিমান ঘাঁটিতে এ ঘটনা ঘটেছে। এতে চার মার্কিন সেনা আহত হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, মার্কিন সামরিক বিমান সি-১৩০ দুর্ঘটনার শিকার হয়েছে।

মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর মুখপাত্র মাইলস বেকিংস
এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন,  তাজি বিমান ঘাঁটিতে অবতরণের সময়
সামরিক  বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে দেয়ালে ধাক্কা খেয়েছে। এতে চার মার্কিন সেনা আহত হয়েছে।আজ এ ঘটনা ঘটেছে।

এমন এক সময়ে এই ঘটনা ঘটল যখন ইরাকে মার্কিন সেনাদের বহিষ্কারের দাবি জোরদার হচ্ছে।

ইরাকি নেতারা বলেছেন, ইরাকে বিদেশি সেনার দরকার নেই। দ্রুত বিদেশি সেনাদের চলে যাওয়া উচিত।

এদিকে, ইরাকি সংসদও মার্কিন সেনাদের বহিষ্কারের পক্ষে তাদের অবস্থান ঘোষণা করেছে। সূত্র: পার্স টুডে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status