ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাশেম সোলেইমানির তথ্য সরবরাহকারী গুপ্তচরের ফাঁসির দণ্ডাদেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 June, 2020, 5:25 PM

কাশেম সোলেইমানির তথ্য সরবরাহকারী গুপ্তচরের ফাঁসির দণ্ডাদেশ

কাশেম সোলেইমানির তথ্য সরবরাহকারী গুপ্তচরের ফাঁসির দণ্ডাদেশ

ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেইমানিকে গত ৩ জানুয়ারি ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয়। ইরাকে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি গোয়েন্দা সংস্থাকে অবস্থান সংক্রান্ত তথ্য দিয়ে সাহায্য করেছিল এক ইরানি গুপ্তচর। মাহমুদ মোসাবি-মাজদ নামের এই গুপ্তচরের মৃত্যুদণ্ড শিগগিরই কার্যকর করার ঘোষণা দিয়েছে ইরান।

আজ মঙ্গলবার দেশটির বিচার বিভাগীয় মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি এক সংবাদ বিবৃতিতে এমনটা জানিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি ও বার্তা সংস্থা রয়টার্স।

ইসমাইলি জানিয়েছেন, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ও ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচর মাহমুদ মোসাবি-মাজদকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। এই গুপ্তচর অর্থের বিনিময়ে ইরানের নিরাপত্তা সংক্রান্ত তথ্য শত্রুদের কাছে সরবরাহ করত। তার কাজ ছিল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসিসহ সশস্ত্র বাহিনীর নানা তথ্য সংগ্রহ করে সিআইএ ও মোসাদের কাছে সরবরাহ করা।

জেনারেল কাসেম সোলাইমানির অবস্থানস্থল ও গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করে তা সিআইএ ও মোসাদের হাতে তুলে দিয়েছিল এই গুপ্তচর। আইআরজিসি বিপ্লবী আদালতের ফাঁসির রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এর ফলে খুব শিগগিরই ওই গুপ্তচরের ফাঁসির আদেশ কার্যকর করা হবে।

এর আগে গত বছরের জুলাই মাসে সিআইএ’র হয়ে কাজ করা ১৭ গুপ্তচরকে গ্রেপ্তারের দাবি করেছিল ইরান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status