ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
উত্তাল যুক্তরাষ্ট্র, হিংস্র কুকুর দিয়ে বিক্ষোভকারীদের শায়েস্তা করবেন ট্রাম্প!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 1 June, 2020, 11:01 AM

উত্তাল যুক্তরাষ্ট্র, হিংস্র কুকুর দিয়ে বিক্ষোভকারীদের শায়েস্তা করবেন ট্রাম্প!

উত্তাল যুক্তরাষ্ট্র, হিংস্র কুকুর দিয়ে বিক্ষোভকারীদের শায়েস্তা করবেন ট্রাম্প!

মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়েপোলিস শহরে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল পুরো যুক্তরাষ্ট্র। চলছে বিক্ষোভ, সংঘর্ষ এবং অগ্নিসংযোগ। ঘেরাও করা হয়েছে দেশটির প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজও। এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীদের হিংস্র কুকুর দিয়ে শায়েস্তা করার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার বিক্ষোভকারীদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হোয়াইট হাউজের সীমানা লঙ্ঘন করলে আমাদের দেখা সবচেয়ে হিংস্র কুকুর এবং সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র দিয়ে স্বাগত জানানো হবে।
এদিকে স্থানীয় সময় শনিবার সকালে হোয়াইট হাউজের সামনে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে মার্কিন আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। এছাড়া নিরাপত্তার কারণে পুরো হোয়াইট হাউজ লকডাউন করে দেয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status