ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাজিলে ২৪ ঘণ্টায় ৪০৮ মৃত্যু, আক্রান্ত ৫ লাখ ছাড়াল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 1 June, 2020, 10:28 AM

ব্রাজিলে ২৪ ঘণ্টায় ৪০৮ মৃত্যু, আক্রান্ত ৫ লাখ ছাড়াল

ব্রাজিলে ২৪ ঘণ্টায় ৪০৮ মৃত্যু, আক্রান্ত ৫ লাখ ছাড়াল

কোভিড-১৯ মহামারীতে ইউরোপ আমেরিকার পর এখন ব্রাজিলে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। লাতিন আমেরিকার দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৪০৮ জনের মৃত্যু হয়েছে এই মহামারীতে।আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪০৯ জন। আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ৫ লাখ ছাড়িয়ে গেছে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, এখন পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১৪ হাজার ৮৪৯। অপরদিকে, দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ২৯ হাজার ৩১৪ জন।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই করোনার উপস্থিতি ধরা পড়েছে।মারা গেছেন লক্ষাধিক মানুষ।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল।লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলেই আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি। এরপরেই রয়েছে পেরু, চিলি এবং মেক্সিকোর মতো দেশগুলো।

এদিকে, ব্রাজিলে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৬ হাজার ৫৫৫ জন। দেশটিতে আক্রান্তদের মধ্যে ২ লাখ ৭৮ হাজার ৯৮০ জন চিকিতসাধীন। ৮ হাজার ৩১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status