ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাবা হচ্ছেন হার্দিক পান্ডিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 1 June, 2020, 12:36 AM

বাবা হচ্ছেন হার্দিক পান্ডিয়া

বাবা হচ্ছেন হার্দিক পান্ডিয়া

বাবা হচ্ছেন ভারতীয় হার্ডহিটার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে হবু স্ত্রীর বেবি বাম্প দেখিয়ে নিজেই এ খবর দেন। তার হবু স্ত্রী সার্বিয়ার মেয়ে, বলিউড অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচ।

রোববার (৩১ মে) বিকেলে ছবি পোস্ট করে হার্দিক লিখেছেন, 'নাতাশা ও আমি জীবনে একসঙ্গে চলেছি। এই যাত্রা আরও সুন্দর হতে চলেছে। আমরা দু'জনেই এক নতুন জীবন আসার অপেক্ষায় খুবই উচ্ছ্বসিত। আপনাদের শুভেচ্ছা ও আশীর্বাদ চাই।'

চলতি বছরের প্রথম দিন নাতাশাকে নিয়ে ছবি শেয়ার করে বাগদানের কথা জানিয়েছিলেন হার্দিক।

২৬ বছর বয়সী ভারতীয় অলরাউন্ডার ইনজুরির কারণে বেশকিছু দলে বাহিরে রয়েছেন। মিস করেছেন দেশের মাটিতে বাংলাদেশ, উইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। ছিলেন না পরবর্তীতে বিদেশ সফরেও। সর্বশেষ টি-২০ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে দেশের মাটিতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status