ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্ষতি কাটিয়ে উঠতে সপ্তাহে ৪ কর্মদিবসের পরামর্শ দিলেন জেসিন্ডা আরডার্ন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 May, 2020, 4:56 PM

ক্ষতি কাটিয়ে উঠতে সপ্তাহে ৪ কর্মদিবসের পরামর্শ দিলেন জেসিন্ডা আরডার্ন

ক্ষতি কাটিয়ে উঠতে সপ্তাহে ৪ কর্মদিবসের পরামর্শ দিলেন জেসিন্ডা আরডার্ন

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে চার কর্মদিবসে সপ্তাহ ঘোষণা করার পরামর্শ দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। একই সঙ্গে দেশের পর্যটন শিল্পকে উৎসাহিত করার জন্য কর্মীদের কাজ কমিয়ে আনার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন বিষয়ে নমনীয় হতেও পরামর্শ দেন তিনি।

নিউজিল্যান্ডের দর্শনীয় স্থান রোটোরাউ থেকে ফেরার পথে ফেসবুক লাইভে এসে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এই পরামর্শ দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

লাইভে জেসিন্ডা আরডার্ন বলেছেন, করোনাভাইরাসের কারণে বিদেশী ভ্রমণকারীদের জন্য দেশের সীমান্ত বন্ধ রাখা হয়েছে। মহামারির পর দেশের পর্যটন বাজারে ব্যাপক মন্দা দেখা দিয়েছে। এই অবস্থায় অর্থনৈতিক অগ্রগতির জন্য সাধারণ মানুষ কর্মদিবস কমিয়ে আনার পরামর্শ দিচ্ছে যাতে করে তারা দেশের ভেতরে আরও বেশি ভ্রমণ করতে পারে।

তবে এই পরামর্শ এখনো আইনে পরিণত না হলেও স্বস্তি এনে দিয়েছে নিউজিল্যান্ডের মানুষের মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন, নিউজিল্যান্ডের আয়ের প্রধান উৎস হলো পর্যটনশিল্প হওয়ায় এমন পদক্ষেপের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। দেশের সীমান্ত বন্ধ থাকায় দেশের অভ্যন্তরে নাগরিকদের ভ্রমণ বাড়ানোর মাধ্যমে অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে ওঠতে এমন পদক্ষেপ নিতে পারে নিউজিল্যান্ড।

প্রসঙ্গত, করোনাভাইরাসের মহামারির কারণে ছয় মাস বেতন কম নেওয়ার ঘোষণা দিয়েছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। তার মন্ত্রিসভার সব সদস্য, সরকারি সব বিভাগের শীর্ষ আমলারাও এমনটি করবেন বলেও জানিয়েছিলেন তিনি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, নিউজিল্যান্ডে এখন পর্যন্ত এই মহামারিতে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫০৩ জন, আর মৃত্যু হয়েছে ২১ জনের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status