ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বে করোনা আক্রান্ত অর্ধ কোটি ছাড়াল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 May, 2020, 4:55 PM

বিশ্বে করোনা আক্রান্ত অর্ধ কোটি ছাড়াল

বিশ্বে করোনা আক্রান্ত অর্ধ কোটি ছাড়াল

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। দেশে দেশে চলছে লকডাউন। এখনো আবিষ্কার হয়নি এই মহামারীর কোনও প্রতিষেধক। তাই কোনোভাবেই থামানো যাচ্ছে না মহামারী করোনাকে। ওয়াল্ডো মিটার্স এর দেওয়া তথ্য মতে এরই মধ্যে বিশ্বে অর্ধকোটি ছাড়িয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ৬৩০ জনে। গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ৩ লাখ ২৫ হাজার ১৫৬ জনের। আর বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭০ হাজার ৯৭৯ জন।

এদিকে, বাংলাদেশে আজ বুধবার পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৭৩৮ জনে। একই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৩৮৬ জনের আর মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ২০৭ জন। আজ বুধবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

উল্লেখ্য, করোনা মহামারী কিভাবে থামানো যায়, সেই দিশা এখনও দেখাতে পারেনি কোনও দেশই। তবে চলছে গবেষণা। দ্রুত ভ্যাক্সিন তৈরি করতে কোমর বেঁধে নেমেছেন গবেষকরা। এরই মধ্যে চীনের এক গবেষণাগার দাবি করছে, প্রতিষেধক নয়, এক বিশেষ ওষুধেই নিয়ন্ত্রণে আসবে করোনা মহামারী। চীনের নামজাদা পেকিং ইউনিউভার্সিটিতে চলছে এই সংক্রান্ত গবেষণা। সেখানকার গবেষকদের দাবি, তারা এমন একটি ওষধু তৈরি করেছেন যা একজনকে খুব দ্রুত করোনা থেকে সারিয়ে তুলতে পারে। পাশাপাশি, করোনাকে প্রতিরোধ করার একটা সাময়িক ক্ষমতাও গড়ে তুলতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status