ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৭ আশ্বিন ১৪৩৩
করোনা নিয়ে গবেষণা করা চীনা গবেষকের গুলিবিদ্ধ লাশ মিললো যুক্তরাষ্ট্রে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 May, 2020, 2:28 PM
সর্বশেষ আপডেট: Thursday, 7 May, 2020, 5:58 PM

করোনা নিয়ে গবেষণা করা চীনা গবেষকের গুলিবিদ্ধ লাশ মিললো যুক্তরাষ্ট্রে

করোনা নিয়ে গবেষণা করা চীনা গবেষকের গুলিবিদ্ধ লাশ মিললো যুক্তরাষ্ট্রে

করোনাভাইরাস বিষয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার করার প্রায় কাছাকাছি পৌঁছে যাওয়া এক চীনা গবেষক দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভ্যানিয়ায়। শরীরে অনেকগুলো গুলিসহ ওই গবেষকের মরদেহ তার নিজ বাড়িতে পাওয়া গেছে। সেখানে মিলেছে আরেকজনের গুলিবিদ্ধ মরদেহ।

স্থানীয় সময় বুধবারে সিএনএনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্থানীয় পুলিশ বিভাগ সূত্রে প্রতিবেদন প্রকাশ, পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের ৩৭ বছর বয়সি অধ্যাপক বিং লিউকে (৩৭) শনিবার পিটসবার্গের রস টাউনশিপে তাঁর বাড়ির ভিতরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। তাঁর মাথা, গলা, ঘাড় ও হাত-পায়ে গুলির চিহ্ন পাওয়া গিয়েছে। তদন্তকারী কর্মকর্তারা একটি গাড়ির মধ্যে ৪৬ বছরের এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছেন। তারা মনে করছেন, ওই ব্যক্তিই লিউকে হত্যা করেছে এবং পরে সে গাড়িতে ফিরে আত্মহত্যা করেছে।


তদন্তকারী কর্মকর্তা ব্রায়ান কোহলেপ জানাচ্ছেন, পুলিশের বিশ্বাস ওই দু’জন ব্যক্তি একে অপরের পরিচিত। তবে লিউ চীনা নাগরিক বলেই তাকে হত্যা করা হয়েছে, এমন কোনও ইঙ্গিত মেলেনি।

পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ‌লিউয়ের মর্মান্তিক মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকর্মীরা জানিয়েছেন, লিউ ছিলেন একজন অত্যন্ত প্রতিভাবান ও কঠোর পরিশ্রমী গবেষক। তিনি করোনাভাইরাসের সংক্রমণের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ গবেষণা প্রক্রিয়ার মাধ্যমে আবিষ্কারের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status