ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজধানীতেই করোনায় ১০০ মৃত্যু, আক্রান্ত সাড়ে ৫ হাজার ছাড়াল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 7 May, 2020, 10:36 AM

রাজধানীতেই করোনায় ১০০ মৃত্যু, আক্রান্ত সাড়ে ৫ হাজার ছাড়াল

রাজধানীতেই করোনায় ১০০ মৃত্যু, আক্রান্ত সাড়ে ৫ হাজার ছাড়াল

রাজধানী ঢাকায় কোভিড-১৯ এ মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গোটা দেশে যে পরিমাণ মৃত্যু ও আক্রান্ত হচ্ছে তার অর্ধেকই ঢাকার। বুধবার পর্যন্ত রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে ১১ হাজার ৭১৯ জন আক্রান্ত এবং ১৮৬ জনের মৃত্যু হয়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মোট রোগীর মধ্যে সর্বোচ্চ ১০০ জন রাজধানী ঢাকার।

রাজধানীর বাইরে ঢাকা বিভাগে আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে মহামারীতে। অর্থাৎ ঢাকা বিভাগেই সর্বোচ্চ ১৫৬ জনের মৃত্যু হয়েছে। যা মোট মৃতের প্রায় ৮৪ শতাংশ। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। ঢাকার পাশাপাশি গাজীপুর, নারায়ণগঞ্জও করোনার ঝুঁকিতে রয়েছে। এই দুই জেলায় বহু মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।মৃত্যুও হয়েছে বেশ কয়েক জনের।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যানে দেখা গেছে, আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগের সর্বোচ্চ আট হাজার ৩৫ জন আক্রান্ত হয়েছেন অর্থাৎ মোট আক্রান্তের ৮৩ দশমিক শূন্য ৫ শতাংশ। ঢাকা বিভাগের মধ্যে রাজধানী ঢাকায় সর্বোচ্চ পাঁচ হাজার ৬৭৪ জন (৫৮ দশমিক ৬৫ শতাংশ) এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলায় দুই হাজার ৩৬১ জন (২৪ দশমিক ৪০ শতাংশ) আক্রান্ত হন। অবশিষ্ট সাত বিভাগ মিলিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৬৮৪ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status