ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
১ কোটি কর্মীর বেতন চেয়ে সরকারের কাছে আবেদন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 May, 2020, 2:10 PM

১ কোটি কর্মীর বেতন চেয়ে সরকারের কাছে আবেদন

১ কোটি কর্মীর বেতন চেয়ে সরকারের কাছে আবেদন

মহামারি করোনার কারণে সংকটে পড়ে প্রায় সাত লাখ কোম্পানির কর্মীদের জন্য জার্মান সরকারের কাছে টাকা চেয়ে আবেদন করেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় কর্মসংস্থান সংস্থা, বিএ। কোম্পানিগুলো তাদের প্রায় এক কোটি কর্মীর জন্য এ টাকা চেয়েছে।

বিশেষ পরিস্থিতিতে সংকটে পড়া কোম্পানিকে সহায়তা করতে ‘কুরৎসআরবাইট' নামে জার্মান সরকারের একটি প্রকল্প চালু আছে। ২০০৯ সালে বৈশ্বিক মন্দার সময় বিভিন্ন প্রতিষ্ঠান ও তাদের কর্মীদের রক্ষায় এটি শুরু করা হয়েছিল। জার্মান কুরৎসআরবাইট শব্দের অর্থ ‘শর্ট টাইম ওয়ার্ক'৷ অর্থাৎ সংকটের সময় একটি কোম্পানি চাইলে তার কর্মীদের কাজের সময় কমিয়ে দিতে পারে, এবং সেই অনুযায়ী বেতন দিতে পারে।

সেক্ষেত্রে কর্মীদের স্বাভাবিক বেতনের বাকি অংশটুকু দেয় সরকার। ফলে একটি কোম্পানিটি তার দক্ষ কর্মীদের ছাঁটাই না করে ধরে রাখতে পারে। সংকট কেটে যাওয়ার পর খুব দ্রুতই আবার স্বাভাবিক কাজে ফিরে যেতে পারে কোম্পানিগুলো। জার্মান অর্থনীতি রক্ষায়ও এটি সহায়ক বলে মন্তব্য করেছেন জার্মান ইকোনমিক ইনস্টিটিউটের অর্থনীতিবিদ হল্গার শ্যাফার।

জার্মানির এই ‘কুরৎসআরবাইট' বিষয়টি এখন ইউরোপের কয়েকটি দেশও অনুসরণ করছে। ২০০৯ সালে জার্মানির প্রায় ৩৩ লাখ কর্মীর জন্য এই প্রকল্প থেকে সহায়তা চাওয়া হয়েছিল। এবার এক কোটি এক লাখ কর্মীর জন্য সহায়তা চাওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে জার্মানির কেন্দ্রীয় কর্মসংস্থান সংস্থা, বিএ। সূত্র: ডয়েচে ভেলে 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status