ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে যা বললেন মেনন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 2 May, 2020, 12:35 PM

শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে যা বললেন মেনন

শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে যা বললেন মেনন

বেসরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য বিশেষ তহবিল গঠন করে এককালীন অনুদান অথবা স্বল্প সুদে ঋণ দেয়ার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

শুক্রবার (১ মে) ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে রাশেদ খান মেনন বলেন, ‘সরকার নিজেই বলছেন সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকতে পারে। ফলে এ সময় ছাত্রদের কাছ থেকে বেতন আদায় সম্ভব হবে না। এ অবস্থায় এসব শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা, ইউটিলিটি বিল কোনো কিছুই পরিশোধ করতে পারবে না।

‘ঈদ বোনাস তো দূরের কথা। সরকার উদ্যোগ না নিলে এ প্রতিষ্ঠানগুলোর ব্যাংক ঋণ পাওয়া দুষ্কর হবে। এ অবস্থায় রমজানসহ সামগ্রিক অবস্থা বিবেচনায় সরকার থেকে বিশেষ ব্যবস্থা করা ছাড়া বিকল্প নেই।

মেনন সব শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন শিক্ষা দেয়ার ওপর গুরুত্ব আরোপ করেন এবং এ ব্যাপারে সংসদ টিভির সহযোগিতার প্রশংসা করেন। পাশাপাশি শিক্ষামন্ত্রীকে পত্রের মাধ্যমে বেসরকারি স্কুল-কলেজের জন্য বিশেষ তহবিল গঠনের আহ্বান করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status