ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
লকডাউনের মাঝেই মালয়েশিয়ায় শত শত অবৈধ শ্রমিক গ্রেফতার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 May, 2020, 11:36 PM

লকডাউনের মাঝেই মালয়েশিয়ায় শত শত অবৈধ শ্রমিক গ্রেফতার

লকডাউনের মাঝেই মালয়েশিয়ায় শত শত অবৈধ শ্রমিক গ্রেফতার

মালয়েশিয়ায় শত শত অবৈধ শ্রমিক গ্রেফতার করেছে দেশটির পুলিশ। অবৈধভাবে বসবাসের অভিযোগে শত শত অভিবাসী ও শরণার্থীকে গ্রেফতার করার খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

করোনাভাইরাস রোধে দেশটিতে ভ্রমণ ও চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে অভিবাসীদের অবস্থান নিয়ে মালয়েশিয়ায় মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। তাদের অভিযোগ, অভিবাসীরা মহামারী ছড়াচ্ছেন এবং সরকারি সম্পদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছেন।

সারাবিশ্বের অন্তত ২০ লাখ নিবন্ধিত শ্রমিক আছেন দেশটিতে। কিন্তু কর্তৃপক্ষের হিসাবে, সঠিক কাগজপত্র ছাড়াও আরও অনেকে বসবাস করছেন। শরণার্থীদের স্বীকৃতি না দিয়ে তাদের অবৈধ অভিবাসী হিসেবে আখ্যায়িত করছে মালয়েশিয়া। রাজধানী কুয়ালালামপুরে হাজার হাজার শ্রমিক ও শরণার্থীর বসবাস।

এদিকে হিউম্যান রাইটস ওয়াচ ও এশিয়া প্যাসিফিক রিফিউজি রাইটস নেটওয়ার্ক বলছে, অন্তত ৭০০ অভিবাসীকে কারাগারে পাঠানো হয়েছে। আটকদের মধ্যে শিশু ও বেশ কিছু রোহিঙ্গা শরণার্থীও রয়েছেন।





পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status