ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
করোনায় ৪ পুলিশের মৃত্যু, আক্রান্ত ৫৩৭
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 1 May, 2020, 2:19 PM

করোনায় ৪ পুলিশের মৃত্যু, আক্রান্ত ৫৩৭

করোনায় ৪ পুলিশের মৃত্যু, আক্রান্ত ৫৩৭

করোনাভাইরাসে সারাদেশে এখন পর্যন্ত ৪ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ৫৩৭ জন। নিহতরা হলেন- পুলিশ সদস্য বিশেষ শাখায় (এসবি) উপপরিদর্শক (এসআই) নাজির উদ্দীন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খালেক, ট্রাফিক কনস্টেবল আশেক মাহমুদ ও ডিএমপির আরেক কনস্টেবলে জসিম উদ্দিন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সারাদেশে মোট ৫৩৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে ১ হাজার ৩২ জন পুলিশ সদস্য কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) রাখা হয়েছে।

শুধু ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) করোনায় আক্রান্ত হয়েছেন ২৭২ জন। তাদের মধ্যে ১১ জন নারী সদস্য রয়েছেন। পুরুষ ২৬১ জন।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সারাদেশে ১৬ নারী পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া একজন এসপি, ৪ জন অতিরিক্ত এসপি, ২ জন এএসপি, ১২ জন পুলিশ পরিদর্শক, এসআই থেকে সার্জেন্ট ৫৫ জন, এএসআই ৬৬ জন, ২০ জন নায়েক ও ৩৩১ জন কনস্টেবল করোনায় আক্রান্ত হয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status