চিকিৎসাসেবীদের জন্য শেখ হাসিনা সফটওয়্যার পার্কের ডরমেটরি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 1 May, 2020, 12:39 PM সর্বশেষ আপডেট: Friday, 1 May, 2020, 12:43 PM
চিকিৎসাসেবীদের জন্য শেখ হাসিনা সফটওয়্যার পার্কের ডরমেটরি
কোভিড-১৯ রোগীদের চিকিৎসাসেবীদের যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ডরমেটরি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডরমেটরিটি ব্যবহারের অনুমতি দিয়েছেন বলে জানিয়েছেন। সেখানে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীদের কোয়ারেন্টিনে তা ব্যবহার করছেন। প্রতিমন্ত্রীর অনুমতিক্রমে পার্কের ডরমেটরি ভবনটি চিকিৎসা সেবা দেয়ার পরবর্তী ১৪ দিনের সতর্কতামূলক কোয়ারেন্টিন বা বিশ্রামের জন্য ব্যবহার করার কথা জানিয়েছেন যশোর জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর অনুমোদনের পর গত ২৫ এপ্রিল থেকে ৬ জন নার্স এবং ৪ জন ডাক্তার শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ডরমেটরিতে কোয়ারেন্টিনে আছেন।ভবনটিতে শতাধিক চিকিৎসক ও-সেবিকাদের কেয়ারেন্টিনের জন্য প্রস্তুত করা হয়েছে। দুই তলা ভবনে রয়েছে ৭৮ কক্ষ। সেখানে প্রতি তলায় ২০টি করে মোট ৪০টি কক্ষ ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে। আরও ১০টি কক্ষ প্রস্তুত হচ্ছে। যশোরের ৮ উপজেলায় মোট ৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে চারজন আইসোলেশনে রয়েছেন। রোগীদের বক্ষ্যব্যাধী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।