ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
আম্ফানের তাণ্ডব শুরু, সক্রিয় হতে পারে শনিবার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 1 May, 2020, 11:47 AM

আম্ফানের তাণ্ডব শুরু, সক্রিয় হতে পারে শনিবার

আম্ফানের তাণ্ডব শুরু, সক্রিয় হতে পারে শনিবার

শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফান ইতিমধ্যে বঙ্গোপসাগরে তাণ্ডব চালানো শুরু করেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকেই এই তাণ্ডব শুরু হয়েছে। বৈশ্বিক আবহাওয়াবিষয়ক সংস্থা আকু এক প্রতিবেদনে এ আভাস দিয়েছে। তবে শনিবার (০২ মে) সক্রিয় হতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড়টি এখনো সক্রিয় হয়নি। তবে ২ মে এটি সক্রিয় হতে পারে এবং ৫ মে উপকূলে আঘাত হানতে পারে। তবে যেহেতু এটি এখনো সক্রিয়ই হয়নি সেহেতু এর গতিপথ কী হতে পারে, কোথায় আঘাত হানতে পারে বা সাগরেই এর শক্তি শেষ হয়ে যাবে কিনা- সেই বিষয়ে স্পষ্ট করা যাচ্ছে না।

এদিকেন, শুক্রবার (০১ মে) সকাল থেকে অন্ধকার করে রাজধানীতে তুমুল ঝড়-বৃষ্টি হতে দেখা গেছে।

হস্পতিবার (৩০ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ মো. শাহিনুর ইসলাম বলেন, ‘আম্ফান এখনও সৃষ্টি হয়নি। এটা সৃষ্টি হতে আরও দু-তিনদিন সময় লাগতে পারে। এর প্রভাব বাংলাদেশে পড়ার সম্ভাবনা আপাতত কম। তবে এখনও সুনির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না। দু-তিনদিন পর বিস্তারিত বলা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status