ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
৭৩ বছরের ভালোবাসার সংসার ভেঙ্গে দিল সর্বনাশা করোনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 April, 2020, 10:50 PM

৭৩ বছরের ভালোবাসার সংসার ভেঙ্গে দিল সর্বনাশা করোনা

৭৩ বছরের ভালোবাসার সংসার ভেঙ্গে দিল সর্বনাশা করোনা

দুজন একসঙ্গে সংসার করেছেন দীর্ঘ ৭৩ বছর। একজন ব্যতীত যেন অন্যজনের বেঁচে থাকা ছিল দায়। বয়স বাড়লেও কমেনি তাঁদের প্রেম। আর তাইতো মৃত্যুর আগে দুজন দুজনকে বলে গেল ভালোবাসি।

মহামারি করোনাভাইরাস তাঁদের আলাদা করে দিল। কেড়ে নিল দুটি প্রাণ। করোনায় আক্রান্ত হয়ে একসঙ্গে মৃত্যুবরণ করলেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী এই দম্পতি। হাতে হাত রেখে তাঁদের মৃত্যুর আগে শেষ কথাটি ছিল ‘আই লাভ ইউ’।

উইসকনসিনের মিলওয়াকির ফ্রয়েডের্ট হাসপাতালে শনিবার তাঁদের মৃত্যু হয়। মারা যাওয়া দম্পতিদের একজন মেরি কেপলার এবং তাঁর স্বামী উইলফোর্ড। মেরির মৃত্যুর ছয় ঘণ্টা আগেই উইলফোর্ড বেশি অসুস্থ হয়ে পড়েন। এরপর পরিবারের অনুরোধে তাঁদের এক ঘরে রাখা হয়। মৃত্যুর পূর্বে এভাবেই তাঁরা শয্যাশায়ী হয়ে শেষ ঘণ্টা একসঙ্গে কাটান, খবর সিএনএন।

তাঁদের নাতনি নাটালি লামেকা বলেন, ‘সৃষ্টিকর্তাও বোধ হয় চাননি তাঁরা একে অপরকে রেখে বেঁচে থাকুক। এজন্যই বোধ হয় তাঁরা একসঙ্গে মারা গেলেন। মৃত্যুর আগে তাঁরা একে অপরের হাত ধরে ভালোবাসি কথাটি অন্তত বলতে পেরেছেন।’

নাটালি এবং তাঁর ভাই স্পেন্সার দাদা-দাদির এই সংকটময় সময়ে সর্বদা সঙ্গ দিয়েছেন। দূর থেকে হলেও তাঁদের সুস্থ হয়ে ওঠার অনুপ্রেরণা জুগিয়েছেন। যদিও তাঁরা জানেন না কীভাবে মেরি এবং উইলফোর্ড করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

নাটালি জানায়, করোনা সংক্রমণ ঠেকাতে বর্তমানে সব হাসপাতালগুলোই কঠোর নিয়ম মানছে। আক্রান্তদের আত্মীয়দের সঙ্গে সরাসরি যোগাযোগ করায় নিষেধাজ্ঞা রয়েছে। আমরাও দাদা-দাদুর সঙ্গে সবসময় ভিডিও কলে কথা বলতাম। তাদের দুজনের একসঙ্গে চলে যাওয়া খুবই দুঃখজনক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status