ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
ভারতে করোনায় মৃত্যু ১০৭৯, আক্রান্ত ৩৩ হাজারের বেশি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 April, 2020, 12:04 PM

ভারতে করোনায় মৃত্যু ১০৭৯, আক্রান্ত ৩৩ হাজারের বেশি

ভারতে করোনায় মৃত্যু ১০৭৯, আক্রান্ত ৩৩ হাজারের বেশি

ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। দেশটিতে এখন পর্যন্ত ৩৩ হাজার ৬২ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ১ হাজার ৭৯ জন।

ভারতের বিভিন্ন স্থানে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৮ হাজার ৪৩৭ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস বর্তমানে ২৩ হাজার ৫৪৬টি।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৩৮ জন। অপরদিকে আরও ৭১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। দেশটিতে একদিনে করোনায় আক্রান্ত হয়ে এটাই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

বুধবারের হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৭৩ এবং মারা গেছে ৬৯ জন। তার আগের হিসাব অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৫৬১ এবং মারা গেছে ৫৮ জন।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই রয়েছে, স্পেন, ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, তুরস্ক, রাশিয়া, ইরান এবং চীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status