ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
মদিনায় বিদেশি শ্রমিকদের স্বাস্থ্যসেবায় বিশেষ প্রকল্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 April, 2020, 4:25 PM

মদিনায় বিদেশি শ্রমিকদের স্বাস্থ্যসেবায় বিশেষ প্রকল্প

মদিনায় বিদেশি শ্রমিকদের স্বাস্থ্যসেবায় বিশেষ প্রকল্প

সৌদি আরবের পবিত্র মদিনা নগরীর পরিচ্ছন্ন কর্মীসহ বিদেশি শ্রমিকদের করোনায় স্বাস্থ্য সুরক্ষা দিতে বিশেষ প্রকল্প হাতে নিয়েছে স্থানীয় প্রশাসন।

কারণ হিসেবে কর্তৃপক্ষ বলছে, এ ভাইরাস থেকে শুধু নিজেকে সুরক্ষিত করে রাখলে হবে না, আশপাশের সবাইকে সুরক্ষা দিতে হবে। খবর আরব নিউজের। এ প্রকল্পের আওতায় মদিনার আবাসিক এলাকায় কাজ করা গৃহকর্মী থেকে শুরু পরিচ্ছন্ন কর্মী সবার স্বাস্থ্য পরীক্ষা করে তবেই কাজে নিযুক্ত করা হবে।

মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান ২৭ এপ্রিল এ প্রকল্পের ঘোষণা দেন। তিনি বলেন, এ মহামারী থেকে বাঁচতে হলে আমাদের আশপাশের মানুষগুলোর স্বাস্থ্য পরীক্ষা জরুরি।

প্রাথমিকভাবে, আল-খলিল ও আল-অয়োন এলাকায় এ পাইলট প্রকল্প চালু হচ্ছে। এতে ভ্রাম্যমান হাসপাতালে বিনামূল্যে বিদেশি শ্রমিকদের স্বাস্থ্যসেবা দেয়া হবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status