ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
উদ্বোধনের অপেক্ষায় দেশের সর্ববৃহৎ করোনা হাসপাতাল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 April, 2020, 3:48 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 29 April, 2020, 3:53 PM

উদ্বোধনের অপেক্ষায় দেশের সর্ববৃহৎ করোনা হাসপাতাল

উদ্বোধনের অপেক্ষায় দেশের সর্ববৃহৎ করোনা হাসপাতাল

সকল প্রস্তুতি সম্পন্ন শেষে উদ্বোধনের অপেক্ষায় আছে মহামারি করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) হাসপাতাল। স্বাস্থ্য অধিদফতর থেকে দিন নির্ধারিত হলেই কার্যক্রম শুরু হবে দেশের সর্ববৃহৎ এই হাসপাতালটির। 


আজ বুধবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক নিয়মিত ব্রিফিং এ তথ্য জানান আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দিন। তিনি বলেন, আমাদের কাজ তো শেষ। মঙ্গলবার স্বাস্থ্য বিভাগের একটি অগ্রগামী দল পরিদর্শন করে গেছেন। তারা সন্তোষ প্রকাশ করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল আজও দেখতে আসছেন। পরিদর্শন শেষে তারা একটি তারিখ দিলে সেই দিনই স্বাস্থ্য অধিদফতরের কাছে হস্তান্তর করা হবে। আশা করছি প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করবেন। 


কাজের অগ্রগতি নিয়ে জসীম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে আমাদের যে লক্ষ্যমাত্রা ২ হাজার ১৩ বেড, সেগুলো বসে গেছে। পরিদর্শক দল তাদের পরিদর্শন শেষে নতুন কিছু চাহিদা দিয়েছে। সেগুলো লজিস্টিক বিষয়, এগুলো খুব অল্প সময়েই করে দেওয়া যাবে। 


কাজের সার্বিক বিষয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. ওসমান সরোয়ার বলেন, আমাদের ৯০ শতাংশের বেশি কাজ শেষ। বাকি কাজ দুই একদিনের মধ্যে শেষ হবে।


স্বাস্থ্য অধিদফতর থেকে কবে হাসপাতালটি বুঝে নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, খুব তাড়াতাড়িই হস্তান্তর করা হবে। একই তো মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনেই তো আমরা। আমরা বুঝিয়ে দিয়ে চলে আসব। এরপর রোগী দেখার বিষয় থেকে যাবতীয় বিষয় স্বাস্থ্য অধিদফতরের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status