ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
কেন্দ্রীয় কারাগা‌রের ১০ কারারক্ষী ক‌রোনায় আক্রান্ত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 April, 2020, 11:36 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 29 April, 2020, 12:22 PM

কেন্দ্রীয় কারাগা‌রের ১০ কারারক্ষী ক‌রোনায় আক্রান্ত

কেন্দ্রীয় কারাগা‌রের ১০ কারারক্ষী ক‌রোনায় আক্রান্ত

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ১০ জন কারারক্ষী করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গে‌ছে। গত কয়েক দিনে তাদের একাধিকবার পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে।

এই ১০ জন বর্তমানে জিঞ্জিরা ২০ শয্যা হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর ইসলাম গণমাধ্যম‌কে বিষয়‌টি নিশ্চিত করেছেন।

তিনি ব‌লেন, আক্রান্তদের ১০ জনই পুরান ঢাকার কারাগারে থাকতেন। তাদের দায়িত্ব ছিল অসুস্থ বন্দিদের বিভিন্ন হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো। কিছুদিন আগে এক কারারক্ষী প্রথমে করোনাভাইরাসে আক্রান্ত হয়। এর সংস্পর্শে যারা ছিল তাদেরসহ পুরান ঢাকার কারাগারে থাকা আরও বেশ কয়েকজনের করোনা পরীক্ষা করা হলে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায় করোনা পরীক্ষায় তাদের পজিটিভ এসেছে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status