ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
করোনা চিকিৎসা দিতে দক্ষিণ আফ্রিকায় কিউবার চিকিৎসকদল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 April, 2020, 1:58 PM

করোনা চিকিৎসা দিতে দক্ষিণ আফ্রিকায় কিউবার চিকিৎসকদল

করোনা চিকিৎসা দিতে দক্ষিণ আফ্রিকায় কিউবার চিকিৎসকদল

করোনাভাইরাস মোকাবেলায় দুই শতাধিক চিকিৎসক কিউবা থেকে দক্ষিণ আফ্রিকায় গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যারিবিয়ান দ্বীপে চিকিৎসা সরঞ্জাম সহায়তা দেওয়ার জন্য প্রথমে একটি বিমান পাঠানো হয়।

গত রবিবার স্থানীয় সময় রাতের বেলা কিউবার চিকিৎসকরা জোহানেসবার্গে পৌঁছান। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয় ওই চিকিৎসকদের বিভিন্ন দলে ভাগ করে দায়িত্ব দেবে।

জানা গেছে, অন্তত ২২টি দেশে এক হাজার দু'শ স্বাস্থ্যকর্মী পাঠিয়েছে কিউবা। এদিকে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে মে মাস পর্যন্ত লকডাউন করে রাখা আছে দক্ষিণ আফ্রিকা।

তবে ১৫ লাখের বেশি মানুষ কাজে ফিরেছে। কিছু শিক্ষা প্রতিষ্ঠানও নতুন করে খুলে দেওয়া হয়েছে এবং খাবার সরবরাহকারীদের কাজের অনুমোদন দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত অ্যালকোহল বিক্রি এবং জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। জানা গেছে, সে দেশে চার হাজার সাতশ ৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছে এবং মারা গেছে ৯০ জন।

সূত্র : বিবিসি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status