ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬ ● ২০ কার্তিক ১৪৩৩
মোবাইল-এ বেতন তুলতে শ্রমিকদের খরচ হাজারে ৪ টাকা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 23 April, 2020, 2:27 PM

মোবাইল-এ বেতন তুলতে শ্রমিকদের খরচ হাজারে ৪ টাকা

মোবাইল-এ বেতন তুলতে শ্রমিকদের খরচ হাজারে ৪ টাকা

সরকারি প্রণোদনায় রফতানি খাতের শ্রমিকদের মোবাইল ব্যাংকিংয়ে মজুরি প্রদানের ক্ষেত্রে ক্যাশ আউটে হাজারে ১৮ টাকার বদলে কাটতে হবে ৮ টাকা। আজ বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে সরকারি প্রণোদনায় শ্রমিকদের মোবাইল ব্যাংকিংয়ে মজুরি প্রদানের ক্ষেত্রে ক্যাশ আউটে হাজারে ১৮ টাকার বদলে কাটতে হবে ৮ টাকা। সংশ্লিষ্ট ব্যাংক তাদের কমিশন থেকে ৪ টাকা ও আর সংশ্লিষ্ট শ্রমিকরা দেবেন বাকি ৪ টাকা।

এতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বেতনের অর্থ সংগ্রহে শ্রমিকের সেবা খরচ বেশ কমলো।

শ্রমিক কর্মচারিদের বেতন ভাতা পরিশোধে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করে সরকার। এর শর্ত অনুসারে ব্যাংকিং সেবা বিশেষ করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বেতন-ভাতা পরিশোধের শর্ত জুড়ে দেওয়া হয়।

ক্যাশ আউটের ক্ষেত্রে সেবা মাশুল কমিয়ে আনার বিষয়টি সরকার বিবেচনায় নিয়ে আসে। পর্যলোচনা করে এই সেবা মাশুল কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ ব্যাংক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status