ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
রমজানে বন্ধ থাকবে মিশরের মসজিদ, হবে না ইফতার-তারাবী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 April, 2020, 7:30 PM

রমজানে বন্ধ থাকবে মিশরের মসজিদ, হবে না ইফতার-তারাবী

রমজানে বন্ধ থাকবে মিশরের মসজিদ, হবে না ইফতার-তারাবী

মিশর মারাত্মক করোনভাইরাস ছড়িয়ে পড়ার কারণে আসন্ন রমজানের সমস্ত কার্যক্রম এবং গ্রুপ ইফতার স্থগিত করার ঘোষণা দিয়েছে দেশটি।

প্রতিরক্ষা মন্ত্রী ড. মুহাম্মাদ মুখতার জাময়া এক বিবৃতিতে বলেছেন, যদি করোনাভাইরাস মহামারী এমনই চলতে থাকে তাহলে তাহলে পবিত্র রমজান মাসেও মসজিদ বন্ধ থাকবে।

মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে, তারা এর আগে ইফতারের টেবিল স্থাপন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। ঐতিহ্য অনুসারে মুসলমানরা পবিত্র রমজান মাসে মসজিদ বা আশেপাশের জায়গাগুলিতে দরিদ্রদের জন্য ইফতারের ব্যবস্থা করে থাকে। এবার করোনা পরিস্থিতির কারণে সেটা বন্ধ থাকবে।

এই বছরের ২৩ শে এপ্রিল থেকে শুরু হওয়া রমজানে ঐতিহ্যবাহী মুসলিম সমাবেশ, তারাবীহ নামাজ, ইফতারের সন্ধ্যার খাবার এক সঙ্গে খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মন্ত্রী বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাব শেষ হওয়ার আগে মসজিদগুলো খোলার কোনও সিদ্ধান্ত নেয়া হবে না। ভাইরাসটি প্রতিরোধ করতে সক্ষম হওয়ার পরই কেবল মসজিদ খোলার অনুমতি দেয়া হবে।

মিশরে রমজান মাসে বিভিন্ন জায়গায় রোজাদার ব্যক্তিদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। পরিস্থিতি মোকাবেলায় মানুষের জমায়েত ঠেকাতে এই বছর সম্মিলিত ইফতারের কোনও ব্যবস্থা করা হবে না বলেও জানান তিনি।

যারা অস্বচ্ছলদের ইফতার করাতে আগ্রহী তাদেরকে ইফতার সামগ্রী নির্দিষ্ট ব্যক্তির বাড়িতে পৌঁছে দেওয়ার পরামর্শ দেয়া হয়েছে। জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সূত্র- আল আরাবিয়া।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status