ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
চীনা বিজ্ঞানী আটক, করোনা নিয়ে ফেসবুকে ভুয়া ভিডিও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 April, 2020, 2:46 PM

চীনা বিজ্ঞানী আটক, করোনা নিয়ে ফেসবুকে ভুয়া ভিডিও

চীনা বিজ্ঞানী আটক, করোনা নিয়ে ফেসবুকে ভুয়া ভিডিও

ফেসবুকে সম্প্রতি করোনাভাইরাস নিয়ে একটি ভুয়া ভিডিও প্রকাশ করা হয়েছে। ওই ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র এক চীনা বিজ্ঞানীকে আটক করেছে। ওই বিজ্ঞানীই নাকি করোনাভাইরাস তৈরি করেছেন। যদিও ফেসবুকের ওই ভিডিওর কোনো সত্যতা পাওয়া যায়নি।

সম্প্রতি ওই ভিডিওটি কয়েক হাজার বার শেয়ার করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা রিপোর্টারদের সঙ্গে কথা বলছেন। তারা একজন চীনা বিজ্ঞানীকে আটকের ঘোষণা দিচ্ছেন। ওই বিজ্ঞানী করোনাভাইরাস তৈরি করেছেন।

এমন চমকপ্রদ ক্যাপশন দিয়ে ভিডিওটি পোস্ট করা হলেও তার কোনো সত্যতা নেই। এটি আসলে একটি ভুয়া ভিডিও। ওই ভিডিও ফুটেজে কোভিড-১৯ বা চীনা বিজ্ঞানীই যে ইচ্ছাকৃতভাবে এই প্রাণঘাতী ভাইরাস তৈরি করেছেন সে বিষয়ে কোনো তথ্যই নেই।

নাইজেরিয়ান নিউজের একটি ফেসবুক পেজে ওই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ইতোমধ্যেই ওই ভিডিওটি ৩ হাজার ৫শ বারের বেশি শেয়ার হয়েছে। সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।

বিশ্বব্যাপী এখন এক আতঙ্কের নাম করোনাভাইরাস। গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।

চীনে এই ভাইরাসের উৎপত্তিস্থল হওয়ায় প্রথম থেকেই এই ভাইরাসকে চীনা ভাইরাস বলে মজা করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে তাকে বেশ সমালোচনার মুখেও পড়তে হয়েছে।

তবে শুধু ট্রাম্প নন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পেছনে অনেক দেশই মনে করে যে চীনের হাত রয়েছে। দেশটির জীবাণু গবেষণাগার থেকেই এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বলেও অভিযোগ রয়েছে।

অনেকের মতে, চীন ইচ্ছাকৃতভাবেই এই মারণাস্ত্র ছড়িয়েছে। এতসব অভিযোগ আর সমালোচনার মধ্যেই ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হলো।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status