ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
দ্বিতীয়বার করোনাভাইরাস পরীক্ষা করালেন ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 April, 2020, 12:53 PM

দ্বিতীয়বার করোনাভাইরাস পরীক্ষা করালেন ট্রাম্প

দ্বিতীয়বার করোনাভাইরাস পরীক্ষা করালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জানিয়েছেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর তিনি হোয়াইট হাউসে দ্বিতীয়বার তার এ ভাইরাস পরীক্ষা করিয়েছেন এবং আবারো নেগেটিভ এসেছে। খবর এএফপি’র।

ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি আজ সকালে ফের আমার করোনাভাইরাস পরীক্ষা করিয়েছি। এ পরীক্ষাতেও আমার কোভিড-১৯ ভাইরাস নেগেটিভ এসেছে।’


এটি ছিল ট্রাম্পের দ্বিতীয় পরীক্ষা। এবার তিনি দ্রুত ফলাফল পাওয়া যায় এমন নতুন পদ্ধতি ব্যবহার করেন। তিনি বলেন, নতুন পদ্ধতিতে পরীক্ষার কাজ সম্পন্ন করতে মাত্র এক মিনিট সময় লাগে এবং মাত্র ১৫ মিনিটেই ফলাফল পওয়া যায়।

ট্রাম্প বলেন, ‘নতুন এ পদ্ধতি কত দ্রুত কাজ করে সেটা জানার কৌতুহল থেকেই আমি এটা করিয়েছি। এটি হচ্ছে অনেক সহজ একটি পদ্ধতি।’

উল্লেখ্য, মার্চের মাঝামাঝি সময়ে ট্রাম্প প্রথম তার করোনাভাইরাস পরীক্ষা করান। সূত্র : বাসস

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status