ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
দক্ষিণ কোরিয়ায় করোনায় প্রথম চিকিৎসকের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 April, 2020, 12:34 PM

দক্ষিণ কোরিয়ায় করোনায় প্রথম চিকিৎসকের মৃত্যু

দক্ষিণ কোরিয়ায় করোনায় প্রথম চিকিৎসকের মৃত্যু

দক্ষিণ কোরিয়ায় করোনা আক্রান্ত  প্রথম চিকিৎসকের মৃত্যু হয়েছে।  শুক্রবার রাতে স্থানীয় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন হাসপাতালের সব চিকিৎসক।

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬০ বছর বয়সী ওই চিকিৎসক। এর আগে ফেব্রুয়ারী শেষের দিকে এক করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা করেন তিনি। এরপর মার্চের ১৯ তারিখে করোনা পজেটিভ ধরা পড়ে তার। এছাড়া হার্টের রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন তিনি।

কোরিয়া সেন্টার ফল ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের দেওয়া তথ্য অনুযায়ী  চিকিৎসা কাজে নিয়োজিত ১২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৪ জন চিকিৎসক, ৫৬ জন নার্স এবং ৫১ জন সহকারী নার্স। ইনটেনসিভ কেয়ার থেকে শুরু করে করোনা টেস্টিং প্রকিয়া সব জায়গায় চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীর সেবা করে যাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status