ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
করোনার ভ্যাকসিন 'পিটকোভ্যাক' ইঁদুরে প্রয়োগে সফলতা মিলেছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 April, 2020, 12:27 PM

করোনার ভ্যাকসিন 'পিটকোভ্যাক' ইঁদুরে প্রয়োগে সফলতা মিলেছে

করোনার ভ্যাকসিন 'পিটকোভ্যাক' ইঁদুরে প্রয়োগে সফলতা মিলেছে

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার পিটার্সবার্গ ইউনিভার্সিটির ওষুধ বিশেষজ্ঞদের একটি দল করোনাভাইরাসের ভ্যাকসিন ইঁদুরের ওপর প্রয়োগ করে সফলতা পাওয়ার কথা জানিয়েছেন। ইঁদুরের শরীরে ভ্যাকসিনটি প্রয়োগের পর অ্যান্টিবডি তৈরি হওয়ার দাবি করেছেন তারা।

সেই খবর প্রকাশ করা হয়েছে ল্যানসেট জার্নালে। পিটার্সবার্গ স্কুল অব মেডসিনের ডাক্তার আন্দ্রে গামবট্টো বলেন, ২০০৩ সালে সার্স করোনাভাইরাস এবং ২০১৪ সালে মার্স করোনাভাইরাসের ব্যাপারে আমাদের অভিজ্ঞতা আছে। ভাইরাসের বিরুদ্ধে কিভাবে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে কাজে লাগাতে হয়, সেটা আমাদের জানা আছে। নতুন এই করোনাভাইরাসের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হবে সেই ধারণা আমাদের যথেষ্ট আছে।

তিনি আরো বলেন, প্রাথমিক কাজ সেরে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছি। এখন ভ্যাকসিনটি প্রস্তুত করতে অর্থের প্রয়োজন। কারণ, আমরা জানি না যে, করোনা মোকাবেলা এখনই করা না গেলে পরের অবস্থা ঠিক কী হবে।

তিনি আরো বলেন, এই অসময়ে বিভিন্ন দেশের বিজ্ঞানিরা ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সবার আগে এটি তৈরি করাটা জরুরি। আমাদের সেই ক্ষমতা এবং দক্ষতা রয়েছে।

নতুন এই ভ্যাকসিনের তারা নাম দিয়েছেন পিটকোভ্যাক। যার পূর্ণরূপ পিটার্সবার্গ করোনাভাইরাস ভ্যাকসিন।

গবেষকদের দাবি, বসন্ত রোগের ভ্যাকসিনের আদলে এটি তৈরি করা হয়েছে। এটি উন্নত প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এবং দ্রুত অত্যধিক পরিমাণে প্রস্তুত করা সম্ভব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status