ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ফাঁকা রাস্তায় পিকআপ-মাইক্রোবাসের সংঘর্ষ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 2 April, 2020, 8:18 PM

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ফাঁকা রাস্তায় পিকআপ-মাইক্রোবাসের সংঘর্ষ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ফাঁকা রাস্তায় পিকআপ-মাইক্রোবাসের সংঘর্ষ

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ফাঁকা সড়কে পিকআপ-মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বাইপাস সড়কের মুখে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রাফিক পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

ঢাকা মহানগর ট্রাফিক পশ্চিম বিভাগের শেরেবাংলা নগর এলাকার সার্জেন্ট রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার শিকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের একটি পিকআপ ভ্যান (ঢাকা-মেট্রো-ঠ-১১-১৫০৬) এবং আরেকটি মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-গ-১১-৮৯২২)। দুপুর আড়াইটার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ওই পিকআপ ভ্যানটি জাহাঙ্গীরগেট থেকে শেরেবাংলা নগরের দিকে প্রবেশের সময় নতুন বাইপাস রোডের মুখে বিজয় সরণির দিক থেকে আসা মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই পরিবহনের তিনজন গুরুতর আহত হন। তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।


দুর্ঘটনার শিকার দুটি গাড়িই জব্দ করা হয়েছে। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলামের হাতে গাড়ি দুটি হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status