করোনায় লন্ডন প্রবাসী ছোটো ভাইয়ের পর বড় ভাইয়ের মৃত্যুকরোনায় আক্রান্ত হয়ে কয়েকদিন আগে লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন মনির উদ্দিন আহমেদ।বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে তার বড় ভাই সিরাজ উদ্দিনও লন্ডনের একটি হাসপাতালের করোনায় আক্রান্ত হয়ে মারা যান।সিরাজ উদ্দিন ও মনির উদ্দিনের বাড়ি সিলেট ওসমানীনগরের উমরপুর ইউপির নিজ মান্দারুকা গ্রামে।সিরাজ উদ্দিনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ভাগিনা রাজু আহমেদ ।দুই ভাইয়ের মৃত্যুর খবরে তাদের আত্মীয়-স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।উল্লেখ্য, গত ২৭ মার্চ মনির উদ্দিন আহমেদ লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
করোনায় লন্ডন প্রবাসী ছোটো ভাইয়ের পর বড় ভাইয়ের মৃত্যু