ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
কণিকা কাপুরের করোনা, ক্ষোভ উগরে দিলেন ঊর্বশী!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 April, 2020, 2:45 PM

কণিকা কাপুরের করোনা, ক্ষোভ উগরে দিলেন ঊর্বশী!

কণিকা কাপুরের করোনা, ক্ষোভ উগরে দিলেন ঊর্বশী!

লন্ডন থেকে ফেরার কয়েকদিনের মধ্যেই কোভিড ১৯-এর পরীক্ষায় জানা যায় করোনা রোগে আক্রান্ত কণিকা কাপুর। করোনা ধরা পড়ার পরই তাকে লাখনাউয়ের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আপাতত তার চিকিৎসা চলছে।

তবে পঞ্চমবারের রিপোর্টেও কণিকার শরীরে করোনার উপসর্গর দেখা মিলেছে। ফলে এখনো তিনি হাসপাতালেই রয়েছেন।

বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রউতেলা। তিনি বলেন, কণিকা কাপুর একজন পরিষ্কার, পরিচ্ছন্ন মানুষ। নিজে যেমন তিনি সব সময় পরিষ্কার পরিছন্ন থাকতে পছন্দ করেন, তেমনি তার বাড়ঘরও ঝকঝকে। ফলে কণিকার করোনা নিয়ে সংবাদমাধ্যমে যে একের পর এক খবর উঠে আসছে, তা সেভাবে বিশ্বাস করতে পারছেন না বলে জানান ঊর্বশী। পাশাপাশি এও জানান, কণিকা যাতে শিগগিরই সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনাই করছেন তিনি।

ঊর্বশী আরো বলেন, করোনা ভাইরাস যে কোনো মানুষেরই হতে পারে। সে উচ্চবৃত্তের কেউ হোক বা দরিদ্র। লন্ডনের প্রধানমন্ত্রী যদি এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন, তাহলে যে কেউ যে কোনো মুহূর্তে কোভিড ১৯-এ আক্রান্ত হতে পারেন বলে মন্তব্য করেন ঊর্বশী।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status